আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। আগের দফায় দাম কমানোর ২৪ ঘণ্টা না পেরোতেই নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুসের এই নতুন মূল্য ১২ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
স্বর্ণের দাম পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর বৈঠকে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দাম জানানো হয়।
নতুন দামে স্বর্ণের বাজার
বাজুসের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে বর্তমানে বিভিন্ন মানের স্বর্ণের দাম হলো:
২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা
এর মধ্যে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা, ১৮ ক্যারেটের দাম ৯৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৭৫৮ টাকা বাড়ানো হয়েছে।
রুপার দাম অপরিবর্তিত
স্বর্ণের দাম বাড়লেও রুপার বাজারদরে কোনো পরিবর্তন আনা হয়নি। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম আগের মতোই ৫ হাজার ১৬ টাকা রয়েছে।
এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৯১ টাকা নির্ধারিত রয়েছে।
অর্থাৎ, বাজুসের সর্বশেষ সিদ্ধান্তে শুধু স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। রুপার গহনার দামে কোনো পরিবর্তন করা হয়নি।
রাকিব/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি; জেনে নিন বিস্তারিত
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট নিয়ে নতুন যে জটিলতা
- আজকের সকল দেশের টাকার রেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- টানা ৪ দিন সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস
- ১১–১৫ গ্রেডে বাড়িভাড়া নিয়ে নতুন জটিলতার আশঙ্কা
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- অনুসন্ধানে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন
- নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক
- বিদ্যুৎ নেই, হাসপাতালে মোবাইলের আলোয় চিকিৎসা
- দাম কম, মাইলেজেও সেরা—সাশ্রয়ী ৩ বাইক
