| ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

একদিন ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের অবকাশ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ১৫ ১৪:৩৫:৩১
একদিন ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের অবকাশ

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০২৬ সালে সরকারি চাকরিজীবীদের জন্য থাকছে দুই দিনের সরকারি ছুটি। এর সঙ্গে একদিনের ছুটি ম্যানেজ করতে পারলেই শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিসহ টানা পাঁচ দিনের অবকাশ কাটানোর সুযোগ পাবেন তারা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি থাকবে। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে থাকবে সাধারণ ছুটি।

এর পরদিন ২২ অক্টোবর বৃহস্পতিবার একদিন ছুটি নিতে পারলেই ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে টানা পাঁচ দিনের ছুটি পাওয়া যাবে। অর্থাৎ ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ছুটি কাটানোর সুযোগ তৈরি হবে।

২০২৬ সালে দুর্গাপূজার মূল সরকারি ছুটি দুই দিন। ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে এই ছুটি নির্ধারণ করা হয়েছে।

তবে ২২ অক্টোবর বৃহস্পতিবার একদিনের ছুটি নিলে পরের দুই দিনের সাপ্তাহিক ছুটিও এর সঙ্গে যুক্ত হবে। ফলে সরকারি চাকরিজীবীরা মোট পাঁচ দিনের অবকাশ উপভোগ করতে পারবেন।

মূল সরকারি ছুটির বাইরে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুর্গাপূজা উপলক্ষে আরও দুই দিনের ঐচ্ছিক ছুটির ব্যবস্থা রয়েছে। নির্ধারিত নিয়ম ও কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে তারা এই ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।

২০২৬ সালের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে ১০ অক্টোবর শনিবার মহালয়ার মধ্য দিয়ে। এরপর ১৬ অক্টোবর শুক্রবার মহাষষ্ঠী, ১৮ অক্টোবর রবিবার মহাসপ্তমী, ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী পালিত হবে।

অর্থাৎ পূজার আনুষ্ঠানিকতা ১০ অক্টোবর থেকে শুরু হলেও সরকারি চাকরিজীবীদের মূল সরকারি ছুটি শুরু হবে ২০ অক্টোবর থেকে। ২২ অক্টোবর একদিনের ছুটি নিতে পারলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি কাটানোর সুযোগ পাওয়া যাবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...