ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জামায়াতের দেলাওয়ার কত ভোটে হারলেন
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে বেসরকারি ফলাফল অনুযায়ী, দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ১ লাখ ৩১ হাজার ৪০৪।
নির্বাচনে ধানের শীষ প্রতীকে মির্জা ফয়সল আমীন পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।
কত ভোট পেলেন বিএনপি ও জামায়াতের প্রার্থী?
বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা অ্যাকাডেমির হলরুমে ১৮৫টি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম।
তার স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফলের শিট অনুযায়ী, বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।
দুই প্রার্থীর ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৪০৪।
ঠাকুরগাঁও-১ আসনে অন্য প্রার্থীরা কত ভোট পেলেন?
উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা অন্য তিন প্রার্থীও উল্লেখযোগ্য ভোট পাননি। বেসরকারি ফলাফলে তাদের প্রাপ্ত ভোট হলো:
মো. খাদেমুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ): ৩ হাজার ২৮৯ ভোট।
মো. আবদুল আলীম নিজামী (বাংলাদেশ খেলাফত আন্দোলন): ৮৩৬ ভোট।
হোসাইন মুহাম্মদ ওমর ফারুক (বাংলাদেশ কংগ্রেস): ৪৫০ ভোট।
নির্বাচনের ফলাফল অনুযায়ী, এই তিন প্রার্থীই জামানত হারিয়েছেন।
ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার কত, ভোট পড়েছে কত?
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ছিলেন ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩ লাখ ৩৪ হাজার ৩৩০ জন।
নির্বাচনে মোট বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ২৯ হাজার ৫টি।
কেন অনুষ্ঠিত হলো ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন?
উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া আসনটি শূন্য হয়। সেই শূন্য আসনে বৃহস্পতিবার উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
১৮৫টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণার পর বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের সঙ্গে জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের ভোটের বড় ব্যবধানের বিষয়টি সামনে আসে।
সোহাগ/
