যৌন ইচ্ছা কমিয়ে দিতে পারে যেসব খাবার
নিজস্ব প্রতিবেদক: খাদ্যাভ্যাস মানুষের শরীর ও মনের ওপর সরাসরি প্রভাব ফেলে। কিছু খাবার যেমন শরীরে শক্তি বাড়িয়ে যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করতে সাহায্য করে, তেমনি কিছু খাবার রয়েছে যা ধীরে ধীরে যৌন ইচ্ছা কমিয়ে দিতে পারে। বিশেষজ্ঞদের ভাষায়, এ ধরনের খাবারকে বলা হয় ‘অ্যানাফ্রোডিসিয়াক’ খাবার। তাই দাম্পত্য জীবনে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে চাইলে কিছু খাবার খাওয়ার ক্ষেত্রে সচেতন থাকা জরুরি।
অ্যালকোহল
অতিরিক্ত অ্যালকোহল সেবন শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কমিয়ে দিতে পারে। ফলে যৌন আকাঙ্ক্ষা ও শারীরিক সক্ষমতা দুটোরই ওপর নেতিবাচক প্রভাব পড়ে। দীর্ঘদিন অতিরিক্ত মদ্যপান করলে যৌন জীবনে জটিলতাও তৈরি হতে পারে।
চিজ
চিজে থাকা কিছু হরমোন ও অ্যান্টিবায়োটিক শরীরের হরমোনের ভারসাম্যে প্রভাব ফেলতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। অতিরিক্ত চিজ খেলে বিশেষ করে নারীদের শরীরে হরমোনজনিত পরিবর্তন দেখা দিতে পারে, যা যৌন ইচ্ছা কমিয়ে দিতে ভূমিকা রাখতে পারে।
কফি
কফির উপকারিতা থাকলেও অতিরিক্ত ক্যাফেইন শরীরে স্ট্রেস হরমোনের মাত্রা বাড়িয়ে দেয়। এতে সেক্স হরমোনের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হতে পারে। ফলে অনেকের ক্ষেত্রে ধীরে ধীরে যৌন আকাঙ্ক্ষা কমে যেতে দেখা যায়।
পুদিনা
পুদিনা শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। তবে এতে থাকা মেন্থল শরীরে টেস্টোস্টেরনের ক্ষরণ কমাতে পারে বলে ধারণা করা হয়। এর প্রভাবে যৌন আগ্রহ কমে যেতে পারে।
কর্নফ্লেক্স
জনপ্রিয় সকালের খাবার কর্নফ্লেক্সেও অতিরিক্ত চিনি থাকায় এটি শরীরের হরমোনের ওপর প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত চিনি টেস্টোস্টেরনের মাত্রা কমিয়ে যৌন ইচ্ছা হ্রাস করতে ভূমিকা রাখতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, সুস্থ যৌনজীবনের জন্য সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো খাবার নিয়মিত খাওয়ার পর শরীরে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ভেটিংয়ে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, আজই গেজেট
- ব্যাচেলর পয়েন্টের পাভেনের আপত্তিকর ভিডিও ভাইরাল
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
- দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি!
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে প্রজ্ঞাপন
- নতুন পে-স্কেলে বাতিল হচ্ছে যে বিশেষ সুবিধা
- নবম পে স্কেলের গেজেট নিয়ে বড় অগ্রগতি
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- একাদশে ভর্তির জন্য আবেদন শূন্য যে ১১ কলেজে
- অক্টোবরে স্কুল-কলেজ-মাদ্রাসায় টানা ছুটি
- সিগারেটের দাম বাড়ল
- নতুন Bajaj Pulsar 125: দাম, ফিচার ও পারফরম্যান্স
- পে স্কেলে যেসব ভাতা বাড়ছে, কার্যকর ২০২৮ সালে
- ৫ বিভাগে ভারী বৃষ্টি, ২৫ জেলায় তাপপ্রবাহ
