ধূমপায়ীদের ফুসফুস পরিষ্কার রাখবে এই ৮ খাবার
নিজস্ব প্রতিবেদক: ধূমপানের কারণে ফুসফুসে ক্ষতিকর বিষাক্ত পদার্থ জমা হয়, যা বিভিন্ন রোগের কারণ হতে পারে। এমনকি ক্যান্সারের মতো মরণব্যাধিও হতে পারে। তবে কিছু খাবার আছে যা ধূমপায়ীদের ফুসফুস পরিষ্কার রাখতে সাহায্য করে। ধূমপান পুরোপুরি বন্ধ করতে না পারলেও এই খাবারগুলো ফুসফুসের ক্ষতি কমাতে কিছুটা সহায়ক হতে পারে।
ফুসফুস পরিষ্কার রাখার ৮টি কার্যকরী খাবার
১. সবুজ শাক: বিভিন্ন ধরনের শাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্ল্যাভোনয়েডস থাকে, যা ফুসফুসের কোষের ক্ষতি প্রতিরোধ করে। তাই প্রতিদিনের খাবারে শাক রাখুন।
২. লাল সবজি: বিটরুট, মিষ্টি আলু, গাজর ও টমেটোর মতো লাল রঙের সবজিতে থাকা বিটা-ক্যারোটিন ফুসফুসের ওপর চাপ কমায়।
৩. হলুদ: হলুদে থাকা কারকিউমিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট ফুসফুসকে সুস্থ রাখতে সাহায্য করে। এটি শরীরের ভিটামিন ও খনিজের অভাব পূরণেও কার্যকরী।
৪. আদা ও রসুন: খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি আদা ও রসুন অ্যান্টিঅক্সিডেন্ট দিয়ে ফুসফুসসহ পুরো শরীরের যত্ন নেয়।
৫. গ্রিন টি: গ্রিন টি শরীরের জমে থাকা বিষাক্ত পদার্থ বা টক্সিন বের করে দিতে সাহায্য করে। এটি ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ (COPD) রোগীদের জন্যও উপকারী।
৬. আনারস ও ক্র্যানবেরি: ভিটামিন-সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আনারস ও ক্র্যানবেরির জুস প্রাকৃতিকভাবে ফুসফুস পরিষ্কার করে।
৭. লেবুর রস: প্রতিদিন সকালে কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে পান করলে ফুসফুস শক্তিশালী হয় এবং জমে থাকা বিষাক্ত পদার্থ দূর হয়।
৮. পুদিনা পাতা: পুদিনা পাতা ফুসফুসের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় পুদিনা পাতা রাখা যেতে পারে।
তবে, ফুসফুসকে পুরোপুরি সুস্থ ও সচল রাখার জন্য ধূমপান ত্যাগ করার কোনো বিকল্প নেই।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- এসএসসি ও সমমানের খাতা চ্যালেঞ্জের ফলাফল কবে
- আজকের স্বর্ণের বাজারদর ১৮ আগস্ট ২০২৬
- সামনে ৬ দিন সরকারি ছুটি, তবে আছে দুঃসংবাদও
- মাতৃত্বকালীন ভাতা ২০২৬: অনলাইনে আবেদন, শর্ত ও কত টাকা পাবেন
- বাংলাদেশে ২০৩০ সালে ২১ ক্যারেট সোনার দাম কত হতে পারে
- নবম পে স্কেলে বড় সুখবর, দুই ধাপে বাড়বে বেতন
- আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- আজকের সকল দেশের টাকার রেট: ১৮ আগস্ট ২০২৬
- এসএসসি পরীক্ষা পেছাচ্ছে? শুরু হতে পারে ১৪ মার্চ
- আজকের স্বর্ণের বাজারদর; ১৯ আগস্ট ২০২৬
- ২৪ আগস্ট আসছে নতুন Pulsar 125 ও 150, থাকছে বড় চমক
- Xiaomi 18 নিয়ে বড় ফাঁস, স্ট্যান্ডার্ড মডেল আসছে ডিসেম্বরে
- এসএসসি খাতা চ্যালেঞ্জে রেকর্ড আবেদন, ফল প্রকাশ কবে
- হঠাৎ কিস্তিতে Hero Xtreme 125R, কারণ কী
- স্বর্ণের দামে ফের ঊর্ধ্বগতি, আরও বাড়ার ইঙ্গিত
