| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু: ক্লাস খুলবে কবে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ১৯ ০৯:০০:২৯
প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু: ক্লাস খুলবে কবে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান ও ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি দিবস উপলক্ষে দেশের সব প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে টানা ৩৮ দিনের ছুটি। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশোধিত তালিকা অনুযায়ী, এই ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত।

পূর্বে ঘোষিত তালিকা অনুযায়ী আগামী ৮ মার্চ পর্যন্ত স্কুল খোলা রাখার কথা থাকলেও শিক্ষক ও অভিভাবকদের দাবির প্রেক্ষিতে এবং নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এই সিদ্ধান্ত সংশোধন করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুই মন্ত্রণালয় পৃথকভাবে ছুটির এই নতুন বর্ষপঞ্জি প্রকাশ করে।

নতুন তালিকা অনুযায়ী, পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব দিবস, শবে কদর (১৭ মার্চ), জুমাতুলবিদা (২০ মার্চ), ঈদুল ফিতর (২১ মার্চ) এবং স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) মিলিয়ে মোট ৩৬ দিনের ছুটি নির্ধারিত হয়েছে। তবে ছুটির শেষে ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) হওয়ায় শিক্ষার্থীরা টানা ৩৮ দিন অবসরের সুযোগ পাচ্ছে। দীর্ঘ এই ছুটি শেষে আগামী ২৯ মার্চ রবিবার থেকে পুনরায় নিয়মিত ক্লাস শুরু হবে।

এর আগে কলেজ ও মাদরাসাগুলোতে ১৮ ফেব্রুয়ারি থেকে ছুটি শুরু হলেও স্কুল খোলা রাখা নিয়ে আইনি জটিলতা ও নানা আলোচনা চলছিল। নতুন এই নির্দেশনার ফলে সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে এখন রমজানের আমেজ শুরু হলো।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...