| ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

হার্টের অবস্থা কেমন; জানিয়ে দেবে পা

লাইফ স্টাইল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ০৭ ১৭:৪৫:০০
হার্টের অবস্থা কেমন; জানিয়ে দেবে পা

হার্টের অবস্থা জানাবে আপনার পা: ঘরে বসেই করুন ৫ সেকেন্ডের এই পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: আচমকা ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক বা ‘সাইলেন্ট হার্ট অ্যাটাক’ বর্তমান সময়ে এক আতঙ্কের নাম। কেবল বয়স্করাই নন, তরুণরাও এখন এর শিকার হচ্ছেন। চিকিৎসকরা বলছেন, হার্ট অ্যাটাক হুট করে এলেও শরীর কিন্তু অনেক আগে থেকেই নানা সংকেত দিতে থাকে। অবাক করার মতো বিষয় হলো, আপনার হার্টের অবস্থা বিগড়াচ্ছে কি না, তা আপনার পা দেখেই বোঝা সম্ভব।

হার্টের সমস্যার সঙ্গে পায়ের সম্পর্ক কী?

ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের গবেষণা অনুযায়ী, হার্টের ধমনীতে ব্লকেজ তৈরি হলে বা রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে শরীরে রক্ত সঞ্চালন ব্যাহত হয়। যখন হৃদযন্ত্র ঠিকমতো রক্ত পাম্প করতে পারে না, তখন শরীরের বিভিন্ন অঙ্গে তরল বা ফ্লুইড জমতে শুরু করে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ে পায়ে। ফলে পা ফুলে যাওয়া, গোড়ালি বা কাফ মাসলে যন্ত্রণার মতো লক্ষণ দেখা দেয়।

ঘরে বসেই করুন ৫ সেকেন্ডের ‘লেগ-টেস্ট’

গবেষকদের মতে, ধমনীতে ব্লকেজ আছে কি না তা বুঝতে নিচের পরীক্ষাটি করে দেখতে পারেন

১. আরামদায়ক ভঙ্গিতে শুয়ে বা বসে একটি পা ৪৫ ডিগ্রি কোণে ৫ সেকেন্ড তুলে রাখুন।

২. যদি দেখেন পা তোলার সাথে সাথে পায়ের পাতা কাঁপছে বা আঙুলের রং বদলে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, তবে বুঝতে হবে রক্ত সঞ্চালনে সমস্যা আছে।

৩. পা নামানোর পর যদি দ্রুত পা ফুলে যায় অথবা গোড়ালি ও পেশিতে তীব্র ব্যথা শুরু হয়, তবে এটি ধমনীতে ব্লকেজের লক্ষণ হতে পারে।

সতর্ক হওয়ার মতো আরও কিছু লক্ষণ

হার্টের ধমনীতে চর্বি জমে রক্ত চলাচল বাধাগ্রস্ত হলে তাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘পেরিফেরাল আর্টারি ডিজ়িজ়’ (পিএডি) বলা হয়। এর কিছু উপসর্গ হলো:

* শোয়ার পর পায়ের পাতা অস্বাভাবিক ঠান্ডা হয়ে যাওয়া।

* পা মাঝেমধ্যেই অসাড় হয়ে যাওয়া।

* পায়ের ত্বকের রং বদলে যাওয়া বা নীলচে-বেগনি শিরা ফুটে ওঠা।

* পেশিতে টান ধরা এবং হাঁটলে ব্যথা হওয়া।

চিকিৎসকদের পরামর্শ

পায়ে ব্যথা বা ফুলে যাওয়াকে সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে যাবেন না। যদি উপরের লক্ষণগুলো বারবার দেখা দেয়, তবে দেরি না করে দ্রুত হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। সঠিক সময়ে সচেতনতাই পারে বড় কোনো বিপদ থেকে জীবন বাঁচাতে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...