| ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

আজকের সোনার বাজারদর: ১৯ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ১৯ ০৮:৫০:৩৭
আজকের সোনার বাজারদর: ১৯ ফেব্রুয়ারি ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনার দাম কমার ধারা অব্যাহত রয়েছে। সবশেষ টানা দুই দফায় ভরিতে মোট ৫ হাজার ৪৮২ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মূলত স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকেই সারা দেশে নতুন এই দাম কার্যকর হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী সোনার দাম:

১৮ ফেব্রুয়ারির ঘোষণা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম এখন ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৪৩ হাজার ৯৫৩ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৯ হাজার ৭৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ১১১ টাকা। তবে গয়না কেনার ক্ষেত্রে এই মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকারি ভ্যাট ও ন্যূনতম ৬ শতাংশ মজুরি অতিরিক্ত যোগ করতে হবে।

টানা দুই দফায় দামের চিত্র:

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল। সেই ধারাবাহিকতায় আজ ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় আরও ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। সবশেষ ৫টি সমন্বয়ের মধ্যে ৩ বারই সোনার দাম কমলো। চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত মোট ৩০ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৮ বার বেড়েছে এবং ১২ বার কমেছে।

রুপার বাজার স্থিতিশীল:

সোনার দামে বড় পতন হলেও রুপার দাম বর্তমানে অপরিবর্তিত রয়েছে। বাজারে ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৬ হাজার ৩৫৭ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৯০৭ টাকায় স্থিতিশীল রয়েছে। চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম মোট ১৭ বার সমন্বয় করা হয়েছে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...