| ঢাকা, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

রমজানে আবহাওয়ার লুকোচুরি: বৃষ্টির পর শুরু হতে পারে তাপপ্রবাহ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ২০ ১১:৫৭:২৫
রমজানে আবহাওয়ার লুকোচুরি: বৃষ্টির পর শুরু হতে পারে তাপপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসজুড়ে দেশের আবহাওয়া একেক সময় একেক রূপ ধারণ করতে পারে। কখনও স্বস্তির বৃষ্টি, আবার কখনও তীব্র গরম—সব মিলিয়ে এক বহুরূপী আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সংস্থাটির পক্ষ থেকে রমজানের তিন দশকের আলাদা আলাদা আবহাওয়ার চিত্র তুলে ধরা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রমজানের প্রথম ১০ দিন বা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবহাওয়া মূলত আরামদায়ক থাকবে। তবে ২ থেকে ৪ রমজানের (২০-২২ ফেব্রুয়ারি) মধ্যে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহের কিছু জায়গায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ৫ ও ৬ রমজান (২৩-২৪ ফেব্রুয়ারি) খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রামের কিছু এলাকায় হালকা বজ্রবৃষ্টির দেখা মিলতে পারে। এই সময়ে রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও দিন থাকবে সহনীয়।

রমজানের দ্বিতীয় ১০ দিনে (১-১০ মার্চ) আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। এ সময় দিনের বেলায় রোদের তেজ বাড়তে শুরু করবে এবং ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে। বিশেষ করে মার্চের দ্বিতীয় সপ্তাহের শুরুতে গরমের অনুভূতি বেশ প্রকট হতে পারে। রাতের পরিবেশ স্বস্তিদায়ক থাকলেও দিনের উষ্ণতা রোজাদারদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে।

সবচেয়ে বেশি গরম অনুভূত হতে পারে রমজানের শেষ ১০ দিনে (১১-২০ মার্চ)। এই সময়ে দেশের দক্ষিণাঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে আশার কথা হলো, রমজানের একেবারে শেষ দিকে আকাশ মেঘলা হয়ে বৃষ্টিবলয় তৈরি হতে পারে। যদি বৃষ্টি হয়, তবে তাপমাত্রা কমে আবারও জনজীবনে স্বস্তি ফিরবে। আবহাওয়া পরিবর্তনশীল হওয়ায় এই পূর্বাভাসে কিছুটা রদবদল হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস!

ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস!

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে খবর ছড়িয়ে ...

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর ...

ফুটবল

৮০ মিনিটের খেলা শেষ; ইন্টার মিয়ামি বনাম ফিলাডেলফিয়া, জানুন ফলাফল

৮০ মিনিটের খেলা শেষ; ইন্টার মিয়ামি বনাম ফিলাডেলফিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএসে ফিলাডেলফিয়া ইউনিয়ন ও ইন্টার মিয়ামির ম্যাচ জমে উঠেছে। ম্যাচের ৮৩ মিনিট শেষে ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...