| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ১৮ ২১:৩৮:০১
পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: নতুন অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নবম পে স্কেল নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (১৮ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, পে স্কেলের সুপারিশগুলো আগে বিস্তারিতভাবে দেখতে হবে। বর্তমান দেশের আর্থিক অবস্থায় এটি কতটুকু বাস্তবায়ন করা সম্ভব, তা পরীক্ষা-নিরীক্ষা না করে এখনই কোনো মন্তব্য করা সম্ভব নয়।

অর্থমন্ত্রী দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের ট্যাক্স-জিডিপি অনুপাত এখন সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে। তাই পে স্কেল বাস্তবায়নের সক্ষমতা যাচাই করা জরুরি। তিনি আরও উল্লেখ করেন যে, দেশের অর্থনীতিকে সবার জন্য উন্মুক্ত করতে হবে এবং প্রতিটি নাগরিককে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করার মাধ্যমেই সামগ্রিক পরিবর্তন আনা সম্ভব।

আমীর খসরু মাহমুদ চৌধুরী গত ৫ আগস্টের পর জনগণের মানসিক পরিবর্তনের কথা উল্লেখ করে বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা, পেশাদারিত্ব এবং কার্যকারিতা বৃদ্ধি করাই হবে তার প্রধান লক্ষ্য। তিনি পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে একটি গণতান্ত্রিক ও উদারীকৃত অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন।

তিনি দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের কারিগরদের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। উদাহরণ হিসেবে তিনি বরিশালের শীতলপাটি শিল্পের কথা তুলে ধরেন। তিনি মনে করেন, কারিগরদের সঠিক প্রশিক্ষণ, ঋণ সুবিধা এবং অনলাইন মার্কেটিংয়ের সুযোগ দেওয়া গেলে দেশীয় পণ্যের বিশাল বাজার তৈরি করা সম্ভব হবে। সামগ্রিকভাবে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার মাধ্যমেই দেশের অর্থনীতিকে শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...