| ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

এখনই কার্যকর হচ্ছে না নবম পে স্কেল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ১৯ ০৯:৩৬:৩৩
এখনই কার্যকর হচ্ছে না নবম পে স্কেল

নিজস্ব প্রতিবেদক: নতুন অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সরকারি চাকরিজীবীদের বহুল আলোচিত নবম পে স্কেল নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (১৮ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, নতুন পে স্কেলের সুপারিশগুলো আগে বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এটি কতটুকু বাস্তবায়নযোগ্য, তা পরীক্ষা-নিরীক্ষা না করে এখনই কোনো চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়।

অর্থমন্ত্রী দেশের বর্তমান নাজুক অর্থনৈতিক অবস্থার কথা উল্লেখ করে বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের ট্যাক্স-জিডিপি অনুপাত এখন সবচেয়ে নিচে। এই অবস্থায় বড় ধরনের কোনো আর্থিক প্রতিশ্রুতি দেওয়ার আগে রাষ্ট্রের সক্ষমতা যাচাই করা জরুরি। তিনি মনে করেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে প্রতিটি নাগরিককে অর্থনৈতিক কর্মকাণ্ডে সরাসরি যুক্ত করতে হবে।

প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারের বিষয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা, পেশাদারিত্ব এবং কাজের গতি ফিরিয়ে আনাই তার প্রধান লক্ষ্য। তিনি পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে একটি গণতান্ত্রিক ও প্রতিযোগিতামূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন। তার মতে, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে।

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে অর্থমন্ত্রী বরিশালের শীতলপাটি শিল্পের উদাহরণ দেন। তিনি জানান, দেশীয় পণ্যের কারিগরদের যদি আধুনিক প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ এবং অনলাইন বাজারজাতকরণের সুযোগ দেওয়া যায়, তবে এই খাত থেকে বড় ধরনের রাজস্ব আসা সম্ভব। সবার জন্য সমান সুযোগ বা 'লেভেল প্লেয়িং ফিল্ড' তৈরি করার মাধ্যমেই দেশের অর্থনীতি টেকসই হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...