| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

আজকের বাজারদর ২০ ফেব্রুয়ারি, মাছ, সবজি, চাল, ডাল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ২০ ১২:১৩:২৯
আজকের বাজারদর ২০ ফেব্রুয়ারি, মাছ, সবজি, চাল, ডাল

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসের প্রথম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর বাজারগুলোতে মিশ্র চিত্র দেখা গেছে। ইফতার ও সেহরির প্রয়োজনীয় পণ্য হিসেবে বেগুন, শসা ও লেবুর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিতে ৬০ টাকা বেড়ে ১৬০ টাকায় পৌঁছেছে। তবে মাছের দাম বাড়লেও মুরগির বাজারে কিছুটা দাম কমার খবর পাওয়া গেছে।

সবজির বাজার পরিস্থিতি:

রাজধানীর কারওয়ান বাজারসহ বিভিন্ন খুচরা বাজারে দেখা গেছে, মানভেদে প্রতি কেজি বেগুন ৬০ থেকে ১২০ টাকা এবং শসা ৬০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। ইফতারে অতিপ্রয়োজনীয় লেবুর হালি মানভেদে ৪০ থেকে ১০০ টাকা পর্যন্ত উঠেছে। সাধারণ ক্রেতারা বলছেন, সরবরাহ পর্যাপ্ত থাকলেও রমজানকে পুঁজি করে বিক্রেতারা দাম বাড়িয়ে দিয়েছেন, যা নিম্ন ও মধ্যবিত্তের জন্য বড় চাপ সৃষ্টি করছে।

মাছের বাজারে অস্থিরতা:

রমজান শুরুর আগে মাছের দাম যতটা ছিল, বর্তমানে তা কেজিতে ৫০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে প্রতি কেজি রুই মাছ ৫০০ টাকা, কাতলা ৩৫০ টাকা, পাবদা ৪০০ টাকা এবং মাঝারি সাইজের টেংরা ৫০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। পাইকারি বাজারে দাম বেশি থাকার অজুহাতে খুচরা বিক্রেতারা বাড়তি দাম আদায় করছেন বলে ক্রেতাদের অভিযোগ।

মুরগির বাজারে কিছুটা স্বস্তি:

সবজি ও মাছের বাজারে উত্তাপ থাকলেও মুরগির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৯০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে আরও বেশি ছিল। এছাড়া লেয়ার মুরগি ২০ টাকা কমে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সোনালি মুরগির দাম আগের মতোই ৩২০ টাকায় অপরিবর্তিত রয়েছে। বিক্রেতারা বলছেন, চাহিদা বেশি থাকায় দাম আরও কমার সম্ভাবনা বর্তমানে কম।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...