| ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

রাতে ঘুম না আসার সমস্যা এই ৫ টি অভ্যাসে বদলে যাবে জীবন

লাইফ স্টাইল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০৬ ০৮:১৫:৫৫
রাতে ঘুম না আসার সমস্যা এই ৫ টি অভ্যাসে বদলে যাবে জীবন

নিজস্ব প্রতিবেদক: রাতে বিছানায় যান, কিন্তু ঘুম কিছুতেই আসে না—এ অভিজ্ঞতা অনেকেরই। আবার কেউ কেউ ঘুমিয়ে পড়লেও মাঝরাতে বারবার ঘুম ভেঙে যায়। এই সমস্যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ইনসোমনিয়া বা অনিদ্রা।

বিশেষজ্ঞদের মতে, কিছু দৈনন্দিন অভ্যাসই অনিদ্রার পেছনে দায়ী। তবে নিয়মিত কিছু সহজ অভ্যাস মেনে চললে ঘুমের এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

নিচে জেনে নিন ঘুমের জন্য কার্যকর কিছু পরামর্শ—

রাতে ঘুম না আসার কারণ ও সমাধান:

১. ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকুন শোবার আগে মোবাইল, ল্যাপটপ বা টিভি দেখা বন্ধ করুন। স্ক্রিনের আলো ঘুমের হরমোন ‘মেলাটোনিন’ নিঃসরণে বাধা দেয়, ফলে ঘুম আসতে দেরি হয়।

২. বিকেলে কসরত নয় বিকেলের পর ভারী ব্যায়াম বা জিম করা ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে। শরীর সক্রিয় হয়ে ঘুমাতে সময় লাগে। তাই সকালে ব্যায়াম করাই ভালো।

৩. ক্যাফেইন পরিহার করুন সন্ধ্যার পর কফি বা চা পান করার অভ্যাস থাকলে তা ত্যাগ করুন। ক্যাফেইন স্নায়ু উত্তেজিত করে ও ঘুম বাধাগ্রস্ত করে।

দ্রুত ঘুমিয়ে পড়তে যা করবেন:

১. ধ্যান ও নিঃশ্বাসের ব্যায়াম করুন বিছানায় গিয়ে কয়েক মিনিট ধ্যান করুন বা গভীর নিঃশ্বাস নিন। এতে মন শান্ত হয়, দুশ্চিন্তা কমে এবং ঘুম সহজে আসে।

২. বই পড়ার অভ্যাস গড়ুন পছন্দের কোনো হালকা বই বা উপন্যাস পড়ুন। চোখের উপর চাপ পড়লে ও মন শান্ত হলে ঘুম চলে আসতে পারে।

রনি/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...