সরকারি কর্মকর্তাদের ৭ নির্দেশনা: প্রতারণা এড়াতে সতর্ক থাকুন
নিজস্ব প্রতিবেদন: প্রতারণামূলক ফাঁদ থেকে সরকারি কর্মকর্তাদের নিরাপদ রাখতে মন্ত্রিপরিষদ বিভাগ সম্প্রতি সাতটি জরুরি নির্দেশনা জারি করেছে। গত ৮ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিবদের কাছে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনাগুলো কার্যকর করতে অনুরোধ জানানো হয়েছে।
প্রতারণা এড়াতে ৭টি গুরুত্বপূর্ণ নির্দেশনা:
১. অধিকতর সাবধানতা অবলম্বন: সরকারি কর্মকর্তাদের প্রতারণামূলক ফাঁদ থেকে নিরাপদ থাকার জন্য সর্বদা অধিকতর সাবধানতা অবলম্বন করতে হবে।
২. আইনগত ব্যবস্থা: এ ধরনের অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।
৩. গোয়েন্দা সংস্থাকে অবহিতকরণ: এরূপ অপরাধের বিষয়ে কোনো তথ্য পেলে দ্রুত গোয়েন্দা সংস্থা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে, যাতে তারা সিন্ডিকেটকে চিহ্নিত করে কার্যকরী ব্যবস্থা নিতে পারে।
৪. সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কতা: সরকারি কর্মকর্তাদের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পদের পরিচয়, অবস্থান ও দৈনন্দিন কার্যক্রম প্রকাশ না করার ব্যাপারে সতর্ক থাকতে হবে।
৫. প্রলোভনমূলক ফাঁদে পা না দেওয়া: কোনো প্রকার প্রলোভনমূলক ভিডিও কল, ছবি বা চ্যাটের ফাঁদে পা না দেওয়ার জন্য সচেতনতা বৃদ্ধি করতে হবে।
৬. অপরিচিতদের সাথে ঘনিষ্ঠতা এড়ানো: অপরিচিত বা অল্প পরিচিত ব্যক্তির সাথে খুব দ্রুত ঘনিষ্ঠ না হওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে।
৭. গোপন তথ্য শেয়ার না করা: অনলাইন চ্যাট বা ভিডিও কলে কোনো গোপন তথ্য, ছবি বা ভিডিও শেয়ার করা যাবে না।
মন্ত্রিপরিষদ বিভাগ মন্ত্রণালয়/বিভাগ ও তাদের অধীনস্থ দপ্তরের কর্মকর্তাদের প্রতারণামূলক ফাঁদ থেকে নিরাপদ থাকার জন্য এই নির্দেশনাগুলো বাস্তবায়নের অনুরোধ জানিয়েছে। এই পদক্ষেপগুলো সরকারি কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রতারণার ঘটনা কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
রাকিব/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ৩০ জুলাই ২০২৬
- ব্রাজিল ও আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে; জেনে নিন পূর্ণ সূচি
- জ্বালানি তেলের নতুন দাম ঘোষনা
- আজকের সকল দেশের টাকার রেট: ৩১ জুলাই ২০২৬
- নবম পে স্কেল নিয়ে বড় সুখবর জানালেন অর্থমন্ত্রী
- নবম পে-স্কেল নিয়ে নতুন বার্তা দিলেন অর্থমন্ত্রী
- আজকের স্বর্ণের বাজারদর: ৩১ জুলাই ২০২৬
- মেসিকে নিয়ে মুখ খুললেন বিশ্বকাপ ফাইনালের অবসর নেওয়া রেফারি
- ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল, প্রকাশ হলো ম্যাচের তারিখ
- নবম পে-স্কেল নিয়ে বড় আপডেট, দ্রুত প্রজ্ঞাপনের ইঙ্গিত অর্থমন্ত্রীর
- ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
- সারাদেশে টানা ৫ দিন বৃষ্টির আভাস, কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ
- পাঁচ ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য বাড়ল অর্থ উত্তোলনের সুবিধা
- বিশ্বকাপের ঘটনায় শাস্তির মুখে আর্জেন্টিনা ও স্পেনের ৫ খেলোয়াড়-কর্মকর্তা
- আসছে ৫৫ দেশের বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত!
