| ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

জসীমপুত্র রাতুলের অকালপ্রয়াণ: যেভাবে মারা গেলেন এই তরুণ শিল্পী

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ২৮ ২১:৩৯:০২
জসীমপুত্র রাতুলের অকালপ্রয়াণ: যেভাবে মারা গেলেন এই তরুণ শিল্পী

নিজস্ব প্রতিবেদক: নায়ক জসীমের ছেলে এবং জনপ্রিয় ব্যান্ড 'ওন্ড'-এর ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুল গত রবিবার (২৭ জুলাই) আকস্মিকভাবে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার এমন অকালমৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না সহশিল্পী ও ভক্তরা, কারণ মাত্র একদিন আগেও তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক ছিলেন। ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম গণমাধ্যমকে এই দুঃসংবাদ নিশ্চিত করেছেন।

প্রতিদিনের মতোই রবিবার (২৭ জুলাই) দুপুরে রাতুল রাজধানীর উত্তরার একটি জিমে ব্যায়াম করছিলেন। সেখানেই হঠাৎ করে তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। এরপর তাকে লুবনা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে স্থানান্তরিত করা হয়। আইসিইউতে রেখেও এই তরুণ গায়ককে আর ফেরানো যায়নি। অল্প বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন এই গুণী শিল্পী।

প্রয়াত চিত্রনায়ক জসীমের তিন ছেলের মধ্যে রাতুল ছিলেন মেজ। বাবার পথ ধরে অভিনয়ে না এসে তারা তিন ভাই-ই সংগীত জগতে নিজেদের জড়িয়েছিলেন।

রাতুল ছিলেন 'ওন্ড' ব্যান্ডের পরিচিত মুখ। ২০১৪ সালে ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘ওয়ান’ এবং ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ প্রকাশিত হয়। ২০২১ সালে তাদের ইপি ‘এইটটিন’ও শ্রোতামহলে সমাদৃত হয়। 'ওন্ড' ছাড়াও রাতুল 'ট্রেনরেক' ও 'পরাহো' ব্যান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি 'অর্থহীন'-এর 'ফিনিক্সের ডায়েরি-১'-এর সাউন্ডের কাজ করেও পরিচিতি লাভ করেন। তার আরেক ভাই এ কে সামী একজন ড্রামার।

মাত্র একদিন আগেই রাতুলকে তার ভাই এ কে রাহুলের সঙ্গে ফেসবুকে মজার খুনসুটিতে মেতে উঠতে দেখা গিয়েছিল। রাহুল মোহাম্মদপুর থানার ওসির একটি মন্তব্য নিয়ে তৈরি করা ফটোকার্ড শেয়ার করেছিলেন, যেখানে ওসির মন্তব্য ছিল, "আমি ওসি হয়েও এই কম দামি ফোন ব্যবহার করি, আপনি এত দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই!"

ওই পোস্টের কমেন্টেই রাতুল তার ভাইকে উদ্দেশ্য করে লিখেছিলেন, "নোকিয়া ১১০০ সবার জন্য দেখ তাহলে একটা করে!" জবাবে রাহুল বলেছিলেন, "ওইটা দিয়ে তো মাথায় বাড়ি দিলে আরও সহজে ছিনতাই হবে।"

দুই ভাইয়ের এই খুনসুটি এখন ভক্তদের আবেগে ভাসিয়ে তুলছে। অনেকেই আক্ষেপের সুরে বলছেন, "মাত্র একদিন আগেও সুস্থ-সবল মানুষটা এখন দুনিয়াতেই নেই!"

উল্লেখ্য, রাতুলের বাবা ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়ক জসীম মাত্র ৪৮ বছর বয়সে ১৯৯৮ সালের ৮ অক্টোবর মারা যান। মৃত্যুর দুই যুগ পরও খলনায়ক থেকে নায়ক বনে যাওয়া জসীম ভক্তদের কাছে বেশ জনপ্রিয়।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: যুব এশিয়া কাপের শুরুটা হার দিয়ে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ...

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ, জানুন ফলাফল

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর (SAFF Championship) গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বিশাল ...

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কাকে ৪-০ ...