| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রাথমিক শিক্ষকদের জন্য বড় সুখবর দিল আদালত

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ১৩ ১২:৫৮:০৯
প্রাথমিক শিক্ষকদের জন্য বড় সুখবর দিল আদালত

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা এখন থেকে দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন। একই সঙ্গে তারা ১০ম গ্রেডে বেতন ভোগ করবেন। আজ বৃহস্পতিবার আপিল বিভাগের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ এই গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেন।

এর আগে, হাইকোর্ট এই রায় দিয়েছিল, যা আপিল বিভাগ বহাল রেখেছে। আদালতে শিক্ষকদের পক্ষে শুনানি পরিচালনা করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন। আইনজীবীরা জানিয়েছেন, ২০১৪ সালের ৯ মার্চ থেকে প্রধান শিক্ষকরা এই মর্যাদা ও সুযোগ-সুবিধা ভোগ করবেন।

২০২২ সালের ৬ জানুয়ারি, সরকারের করা আপিলের চূড়ান্ত শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখে এবং সরকারের আপিল খারিজ করে দেয়। তবে তিন মাস পেরিয়ে গেলেও রায় কার্যকর না হওয়ায় প্রধান শিক্ষকেরা আদালত অবমাননার মামলা করেন।

এরপর, ২০২২ সালের ২৭ জুন, হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এক মাসের মধ্যে সর্বোচ্চ আদালতের রায় কার্যকর না করার কারণ দর্শানোর নির্দেশ দেয়। এরই মধ্যে দুই দিন আগে মন্ত্রণালয় সিভিল রিভিউ পিটিশন দায়ের করে।

অবশেষে, আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ চূড়ান্ত শুনানি শেষে সিভিল রিভিউ পিটিশন নিষ্পত্তি করে রায় ঘোষণা করে। এর ফলে, হাইকোর্ট ও আপিল বিভাগের রায় কার্যকরে আর কোনো বাধা রইল না।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...