| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এসএসসি ফলাফল ২০২৫: পাস করেনি ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠান

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ১০ ১৬:৫১:০৯
এসএসসি ফলাফল ২০২৫: পাস করেনি ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠান

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। তবে ফলাফলের চিত্র গত বছরের তুলনায় বেশ হতাশাজনক। সারাদেশে গড় পাসের হার নেমে এসেছে মাত্র ৬৮.৪৫ শতাংশে, যেখানে গত বছর ছিল ৮৩.০৪ শতাংশ।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এবার ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। গত বছর এই সংখ্যা ছিল মাত্র ৫১টি। অর্থাৎ, শূন্য পাসের হার বেড়েছে প্রায় তিন গুণ।

এছাড়া অকৃতকার্য শিক্ষার্থীর হার দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে ৩২.৫৫ শতাংশে, যা ২০২৪ সালে ছিল ১৭.৯৬ শতাংশ। পাশাপাশি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও হ্রাস পেয়েছে উল্লেখযোগ্য হারে—গত বছর ১ লাখ ৮২ হাজার ১২৯ জন জিপিএ-৫ পেয়েছিল, এবার পেয়েছে মাত্র ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।

এ বছরও ছাত্রীদের ফলাফল ছাত্রদের চেয়ে ভালো হয়েছে। ছাত্রীদের পাসের হার ৭১.০৩ শতাংশ, যেখানে ছাত্রদের ৬৫.৮৮ শতাংশ। ফলে টানা দশম বারের মতো এসএসসিতে ছাত্রীদের আধিপত্য বজায় রয়েছে।

প্রসঙ্গত, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল, শেষ হয় ১৩ মে। পরীক্ষায় অংশ নিয়েছিল প্রায় ১৯ লাখ শিক্ষার্থী।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...