| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

যেভাবে গ্রেফতার হলেন তৌহিদ আফ্রিদি

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২৪ ২৩:৩৪:১৪
যেভাবে গ্রেফতার হলেন তৌহিদ আফ্রিদি

নিজস্ব প্রতিবেদন: আলোচিত কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদিকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার একটি হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (২৪ আগস্ট) বিশেষ অভিযান চালিয়ে তাকে বরিশাল থেকে আটক করা হয়।

গ্রেফতারের কারণ

সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, গত ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি। এই মামলায় তার বাবা, মাইটিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীন সাথীও ২২ নম্বর আসামি। উল্লেখ্য, তার বাবা নাসির উদ্দীন সাথীকে গত ১৭ আগস্ট ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করেছিল।

এই মামলায় মোট ২৫ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনও রয়েছেন।

আরও পড়ুন- তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

গ্রেফতারের পর তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে এবং তাকে আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...