তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদন: পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) রোববার (২৪ আগস্ট) বিশেষ অভিযান চালিয়ে তাকে বরিশাল থেকে আটক করে। সিআইডি সূত্র জানিয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার একটি হত্যা মামলায় তিনি অভিযুক্ত।
গত বছর ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় দায়ের করা এই মামলায় তৌহিদ আফ্রিদি ছাড়াও তার বাবা এবং মাইটিভি'র চেয়ারম্যান মো. নাসির উদ্দীন সাথীসহ মোট ২৫ জনকে আসামি করা হয়। এর আগে তার বাবা নাসির উদ্দীন সাথীকে গত ১৭ আগস্ট গ্রেপ্তার করা হয়েছিল।
গ্রেফতারের পর তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে এবং আগামীকাল তাকে আদালতে হাজির করা হবে।
সোহাগ/
