| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

সোহাগ আহমদে

সিনিয়র রিপোর্টার

হ্যাঁ ভোট জিতলেও বাস্তবায়ন হবে না যেসব গুরুত্বপূর্ণ বিষয়

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ১৭ ২০:৫৬:০৮
হ্যাঁ ভোট জিতলেও বাস্তবায়ন হবে না যেসব গুরুত্বপূর্ণ বিষয়

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সবচেয়ে আলোচিত বিষয় ছিল জুলাই সনদ নিয়ে আয়োজিত গণভোট। নির্বাচনের দিনই এই গণভোট অনুষ্ঠিত হয় এবং প্রচারণার জোয়ারে শেষ পর্যন্ত বড় ব্যবধানে জয়ী হয়েছে হ্যাঁ ভোট। মোট ভোটারের প্রায় ৬২ শতাংশ অর্থাৎ ৪ কোটির বেশি মানুষ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছেন। এর ফলে সংবিধান সংস্কারের পথ সুগম হয়েছে এবং নবনির্বাচিত সংসদ সদস্যরাই এখন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে দায়িত্ব পালন করবেন। নিয়ম অনুযায়ী, সংসদের প্রথম অধিবেশন থেকে ১৮০ কার্যদিবসের মধ্যে এই সংস্কার সম্পন্ন করার কথা রয়েছে। তবে গণভোটে জয় আসলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব বাস্তবায়ন নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

জুলাই সনদের আলোচিত প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনা, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো, সাংবিধানিক পদে নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন এবং একজন ব্যক্তির সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকার বিধান। কিন্তু এই পরিবর্তনের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক দলগুলোর নোট অফ ডিসেন্ট বা আপত্তি। বিশেষ করে নির্বাচনে নিরঙ্কুশ জয়ী দল বিএনপির বেশ কিছু প্রস্তাবে আপত্তি রয়েছে।

যেহেতু বিএনপি নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়েছে, তাই নিজেদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার সাংবিধানিক ক্ষমতা এখন তাদের হাতে। বিশ্লেষকরা মনে করছেন, যেসব বিষয়ে বিএনপির আপত্তি রয়েছে, সেসব সংস্কার শেষ পর্যন্ত নাও হতে পারে। এছাড়া সংসদের উচ্চকক্ষ গঠন নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। জুলাই সনদে আনুপাতিক হারের ভিত্তিতে উচ্চকক্ষ গঠনের প্রস্তাব থাকলেও বিএনপি চায় আসন সংখ্যার ভিত্তিতে এটি গঠন করতে। এই দ্বিমুখী অবস্থানের কারণে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখন বড় চ্যালেঞ্জের মুখে। শেষ পর্যন্ত কোন প্রস্তাবগুলো টিকে থাকবে, তা দেখতে এখন সংসদের প্রথম অধিবেশনের দিকে তাকিয়ে আছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...