| ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি পরীক্ষা: আর থাকছে না সংক্ষিপ্ত সিলেবাস

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২৩ ১৯:২৬:৩১
এইচএসসি পরীক্ষা: আর থাকছে না সংক্ষিপ্ত সিলেবাস

নিজস্ব প্রতিবেদন: ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি (সিলেবাস) অনুযায়ী অনুষ্ঠিত হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সম্প্রতি এই নতুন নির্দেশনা জারি করেছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি চিঠি প্রকাশ করা হয়েছে।

এনসিটিবির চিঠিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীরাই ২০২৬ সালের মে-জুন মাসে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় অংশ নেবে। এই পরীক্ষাগুলো পূর্ণ সময় ও পূর্ণ নম্বরের ভিত্তিতে নেওয়া হবে এবং এনসিটিবি কর্তৃক প্রণীত সম্পূর্ণ সিলেবাসের ওপর ভিত্তি করে প্রশ্ন করা হবে।

আরও পড়ুন- এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ: সত্যতা নিয়ে যা জানা গেল

আরও পড়ুন- স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত

করোনা মহামারির কারণে গত কয়েক বছর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হলেও, এবার থেকে শিক্ষা মন্ত্রণালয় আবারও পূর্ণাঙ্গ মূল্যায়নের ধারায় ফিরছে। এই সিদ্ধান্তের বিষয়ে সংশ্লিষ্ট সব শিক্ষা বোর্ড এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

একটু পর শুরু, ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, লাইভ যেভাবে দেখবেন

একটু পর শুরু, ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মাঠে নামছে চারবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে ...

নতুন পে স্কেলে বাড়ছে না ভাতা, যা জানা জরুরি

নতুন পে স্কেলে বাড়ছে না ভাতা, যা জানা জরুরি

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা সামনে এসেছে। নতুন পে স্কেলে ...