| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ: সত্যতা নিয়ে যা জানা গেল

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২১ ২২:১৬:৩৮
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ: সত্যতা নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের একটি তারিখ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন পেজ ও গ্রুপে দাবি করা হচ্ছে, আগামী ১২ অক্টোবর (রোববার) চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হবে। তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কর্মকর্তারা এই তারিখকে 'ভুয়া' বলে নিশ্চিত করেছেন।

কর্তৃপক্ষের বক্তব্য

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমকে জানিয়েছেন, ফল প্রকাশের তারিখটি সম্পূর্ণ মিথ্যা। শিক্ষা বোর্ড থেকে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি বলেন, সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। সম্ভবত এই হিসাব কষেই কেউ ফেসবুকে ভুল তথ্যটি ছড়িয়ে দিয়েছে।

পরীক্ষার সময়সূচি

চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়েছিল ২৬ জুন এবং শেষ হয়েছে ১৯ আগস্ট। এছাড়া, ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফল প্রকাশের সঠিক তারিখ শিক্ষা বোর্ড যথাসময়ে বিজ্ঞপ্তি দিয়ে জানাবে বলে জানানো হয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...