| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচি পালনের নির্দেশ

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ১৮ ০৯:১৯:০৭
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচি পালনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান ও আঞ্চলিক কেন্দ্রগুলোকে এসব কর্মসূচি পালনের জন্য আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই নির্দেশনা জারি করা হয়।

কর্মসূচি অনুযায়ী, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো ব্যাজ ধারণ করা হবে। চিঠিতে জানানো হয়েছে, ২১ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম রিসেপশনে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা একত্রিত হবেন। এরপর ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হবে।

এছাড়া ২১ ফেব্রুয়ারি ভোরে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর প্রধান ক্যাম্পাস, নগর কার্যালয় ও সব আঞ্চলিক কেন্দ্রে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হবে। একই সঙ্গে উত্তোলন করা হবে কালো পতাকা। আঞ্চলিক কেন্দ্রগুলোতে পরিচালকদের নেতৃত্বে অভিন্ন ব্যানারে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে বলা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে এই দিবসটির গুরুত্ব বজায় রেখে যথাযথ মর্যাদায় এসব কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানাতে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে কালো ব্যাজ পরিধানের আহ্বান জানানো হয়েছে চিঠিতে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...