| ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

স্কুলে রমজানের ছুটি শুরু কবে

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ১৭ ২২:০৪:২৬
স্কুলে রমজানের ছুটি শুরু কবে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা নিয়ে চলমান আইনি জটিলতার অবসান ঘটেছে। উচ্চ আদালতের আগের নির্দেশনা আপিল বিভাগে স্থগিত হওয়ায় আগের ছুটির তালিকাই বহাল থাকছে। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৮ মার্চ থেকেই স্কুলে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটি শুরু হবে।

এর আগে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পুরো রমজান মাস ছুটি দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তবে আপিল বিভাগের চেম্বার আদালত সেই আদেশ স্থগিত করে দেওয়ায় স্কুল খোলা রাখার বাধা দূর হয়েছে। মাউশির আইন শাখা থেকে পাওয়া বার্তা অনুযায়ী, ৮ মার্চের আগে স্কুল বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নতুন নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করায় তারা চাইলে ছুটির বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত বা পরিবর্তন আনতে পারে।

ছুটির তালিকা অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়েও ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত রোজা ও ঈদ উপলক্ষে মোট ১৯ দিনের ছুটির কথা রয়েছে। মূলত রমজান মাসে ক্লাস চালু রাখা নিয়ে অভিভাবক মহলে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, আপিল বিভাগের এই আদেশের পর তার অবসা ঘটলো। তবে চূড়ান্তভাবে কোনো পরিবর্তন আসবে কি না, তা এখন সরকারের পরবর্তী সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর (FIFA ASEAN Cup 2026) হাইভোল্টেজ ম্যাচে ইন্দোনেশিয়ার জাকার্তার গেলারো ...

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার ...