| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

শিক্ষাপ্রতিষ্ঠানে রমজান ও ঈদের লম্বা ছুটি শুরু: জানুন বিস্তারিত

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ১৮ ১০:৩৯:৩৬
শিক্ষাপ্রতিষ্ঠানে রমজান ও ঈদের লম্বা ছুটি শুরু: জানুন বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি কলেজ এবং মাদরাসায় আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে টানা ৩৯ দিনের দীর্ঘ ছুটি। শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৮ মার্চ পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং নিয়মিত ক্লাস পুনরায় শুরু হবে ২৯ মার্চ থেকে।

২০২৬ সালের ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী, কলেজগুলোতে রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন বন্ধের কথা রয়েছে। এরপর ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সরকারি ছুটি এবং পরবর্তী শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি শেষে ২৯ মার্চ থেকে পুরোদমে ক্লাস শুরু হবে।

তবে স্কুল ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির সময়সূচি কিছুটা ভিন্ন। সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুল, ভোকেশনাল স্কুল ও কলেজ, ডিপ্লোমা ইনস্টিটিউট এবং বিএমটি কলেজগুলোর ছুটি শুরু হবে আগামী ৮ মার্চ থেকে। এসব প্রতিষ্ঠানেও ২৯ মার্চ থেকে নিয়মিত ক্লাস কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের ক্যালেন্ডারে বছরের অন্যান্য বড় ছুটির তথ্যও জানানো হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত মোট ১০ দিন এবং দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত আরও ১০ দিনের ছুটি থাকবে। এছাড়া বছরের শেষে ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১১ দিনের শীতকালীন অবকাশ যাপন করবেন শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রতি বছরের মতো এবারও প্রতিষ্ঠানপ্রধানদের জন্য ৩ দিনের সংরক্ষিত ছুটি রাখা হয়েছে, যা তারা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...