| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বন্ধ হচ্ছে ৯টি আর্থিক প্রতিষ্ঠান, টাকা ফেরত পাবেন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২৪ ১৩:০৩:৩৩
বন্ধ হচ্ছে ৯টি আর্থিক প্রতিষ্ঠান, টাকা ফেরত পাবেন

নিজস্ব প্রতিবেদক: চরম সংকটে থাকা ৯টি ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হওয়া, উচ্চ খেলাপি ঋণ এবং মূলধন ঘাটতি—এই তিনটি সূচকের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করা হয়েছে।

যেসব প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে

বন্ধ হওয়ার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো:

* পিপলস লিজিং অ্যান্ড ফাইনান্সিয়াল সার্ভিসেস

* ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইনান্সিয়াল সার্ভিসেস

* আভিভা ফাইনান্স

* এফএস ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট

* ফরেস্ট ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট

* বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইনান্স কোম্পানি

* প্রিমিয়াম লিজিং অ্যান্ড ফাইনান্স

* জিএসপি ফাইনান্স কোম্পানি

* প্রাইম ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড

অবসায়নের কারণ ও পরবর্তী পদক্ষেপ

এর আগে গত মে মাসে বাংলাদেশ ব্যাংক ২০টি আর্থিক প্রতিষ্ঠানকে নোটিশ দিয়ে তাদের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়েছিল। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯টির জবাব সন্তোষজনক না হওয়ায় তাদের লাইসেন্স বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, এসব প্রতিষ্ঠান অবসায়নে সরকারের প্রায় ৯ হাজার কোটি টাকা খরচ হবে।

বাংলাদেশ ব্যাংক নিশ্চিত করেছে যে, প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হলেও ক্ষুদ্র আমানতকারীরা তাদের অর্থ সম্পূর্ণ ফেরত পাবেন। এছাড়া, কর্মকর্তা ও কর্মচারীরা চাকরিবিধি অনুযায়ী সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন।

আয়শা সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...