| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মাউশির নতুন নিয়ম: এমপিওভুক্ত শিক্ষকদের বেতন যেভাবে

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২১ ১৩:২১:৫১
মাউশির নতুন নিয়ম: এমপিওভুক্ত শিক্ষকদের বেতন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে পাঠানোর জন্য প্রতিষ্ঠান প্রধানদের নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ২৩ আগস্টের মধ্যে এ মাসের বিল অনলাইনে সাবমিট করার নির্দেশ দেওয়া হয়েছে।

দায়ভার প্রতিষ্ঠান প্রধানের

বুধবার (২০ আগস্ট) মাউশি থেকে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, কোনো শিক্ষক-কর্মচারীর এমপিওর টাকা যদি ইএফটিতে না যায়, তবে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে। কারণ এমপিওর টাকা পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দেওয়া তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। প্রতি মাসে যথাসময়ে অনলাইনে বিল জমা না দিলে শিক্ষক-কর্মচারীরা বেতন পাবেন না।

যেভাবে বিল সাবমিট করতে হবে

আগস্ট মাস থেকে বেতন পাঠানোর নতুন একটি ব্যবস্থা অনলাইনে যুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠান প্রধানরা তাদের আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস সিস্টেমের ‘এমপিও-ইএফটি মডিউল’-এ লগইন করে বিল জমা দেবেন।

* প্রতিষ্ঠান প্রধানকে প্রত্যেক শিক্ষক-কর্মচারীর প্রাপ্য এমপিওর টাকা সঠিকভাবে নির্ধারণ করে বিল সাবমিট করতে হবে।

* জমা দেওয়া বিলের একটি কপি ডাউনলোড করে প্রতিষ্ঠান প্রধান এবং পরিচালনা পর্ষদের সভাপতির স্বাক্ষর নিয়ে সংরক্ষণ করতে হবে।

আরও পড়ুন- স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত

আরও পড়ুন- এমপিওভুক্ত কর্মচারীদের বোনাস বাড়বে: পাবেন ৭৫%

এছাড়াও, যদি কোনো শিক্ষক-কর্মচারী মৃত্যুবরণ করেন, পদত্যাগ করেন, সাময়িক বরখাস্ত হন বা অনুমোদনহীনভাবে অনুপস্থিত থাকেন, তাহলে প্রতিষ্ঠান প্রধানকে বিল সাবমিট করার সময় সেই বিষয়টি উল্লেখ করতে হবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...