| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশিদের জন্য মোদির বড় সুখবর

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২৩ ১৪:৪৮:৪৯
বাংলাদেশিদের জন্য মোদির বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতা সফরে এসে বাংলাদেশি পর্যটকদের জন্য একটি বড় সুখবর দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন যে এখন থেকে কলকাতা বিমানবন্দর থেকে মেট্রো রেলের মাধ্যমে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ গন্তব্যে সহজেই পৌঁছানো যাবে।

শুক্রবার (২২ আগস্ট) কলকাতা বিমানবন্দর মেট্রো স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে মোদি বলেন, "বাংলাদেশি পর্যটকদের আর ট্যাক্সিচালকদের হাতে হয়রানির শিকার হতে হবে না। মাত্র ৪০ টাকা খরচ করেই তারা এসপ্ল্যানেড, নিউমার্কেট, হাওড়া বা শিয়ালদহ স্টেশনে পৌঁছাতে পারবেন।"

কলকাতা মেট্রোর ভাড়া

* বিমানবন্দর → যশোর রোড: ৫ টাকা

* বিমানবন্দর → এসপ্ল্যানেড: ৪০ টাকা

* বিমানবন্দর → হাওড়া: ৫০ টাকা

* বিমানবন্দর → সেক্টর ফাইভ: ৭০ টাকা

কলকাতা মেট্রোর সর্বনিম্ন ভাড়া ৫ টাকা এবং সর্বোচ্চ ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অনুপ্রবেশ নিয়ে কঠোর বার্তা

এই সফরের একটি জনসভায় মোদি পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের বিষয়ে কঠোর মন্তব্য করেন। তিনি বলেন, "অনুপ্রবেশকারীরা আমাদের যুবকদের চাকরি কেড়ে নিচ্ছে এবং নারী নির্যাতন করছে। তাদের আমরা দেশে থাকতে দেব না।"

তিনি আরও বলেন, বিজেপিকে ভোট দিলে অনুপ্রবেশকারীরা পালাবে, কিন্তু 'ইন্ডি জোট' তাদের প্রশ্রয় দিচ্ছে। মোদি জানান, তিনি লালকেল্লা থেকে ‘ডেমোগ্রাফিক মিশন’-এর ঘোষণা দিয়েছেন, যার লক্ষ্য জনসংখ্যাগত পরিবর্তন ঠেকানো।

আরও পড়ুন- বাংলাদেশিদের জন্য ভিসার ফি দ্বিগুণ করল ভারত

আরও পড়ুন- ভিসা জটিলতা কমালো ভারত: খুশি বাংলাদেশি পর্যটকরা

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মোদির এই সফরকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...