| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশিদের জন্য ভিসার ফি দ্বিগুণ করল ভারত

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ১০ ১৯:১৯:০৫
বাংলাদেশিদের জন্য ভিসার ফি দ্বিগুণ করল ভারত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা আবেদনের প্রক্রিয়াকরণ ফি আজ, ১০ আগস্ট, থেকে বাড়ানো হয়েছে। এখন থেকে ফি হবে এক হাজার ৫০০ টাকা, যা আগে ছিল ৮২৪ টাকা। ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভ্যাক) ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

কেন এই ফি বৃদ্ধি

আইভ্যাক জানিয়েছে, গত কয়েক বছরে তাদের পরিচালন ও উপকরণের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাই সেবার মান ও অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত রাখতে ফি বাড়ানো জরুরি ছিল। এটি ২০১৮ সালের পর প্রথমবার বাড়ানো হলো। এটি একটি সার্ভিস চার্জ, যা ভিসা আবেদন পরিচালনার জন্য নেওয়া হয়। আইভ্যাক স্পষ্ট করে বলেছে, ভারত সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য কোনো ভিসা ফি নেয় না। তাই, ভারতীয় ভিসা এখনো বিনামূল্যে পাওয়া যাচ্ছে।

ভিসা কার্যক্রমের বর্তমান অবস্থা

বর্তমানে সাধারণ ভারতীয় ভিসা আবেদন কার্যক্রম বন্ধ আছে। শুধুমাত্র জরুরি চিকিৎসা, শিক্ষার্থী এবং কর্মী ভিসার জন্য সীমিত সংখ্যক অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলা রাখা হয়েছে। যারা ভারত হয়ে তৃতীয় দেশে যাবেন, তারাও এই সুযোগ পাবেন। তবে, এই ধরনের ভ্রমণের জন্য সংশ্লিষ্ট বিদেশি দূতাবাসে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বাধ্যতামূলক।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...