| ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও বাড়ল সোনার দাম: প্রতি ভরিতে কত হল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ২১ ২৩:০৭:২১
আবারও বাড়ল সোনার দাম: প্রতি ভরিতে কত হল

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা দুই দফা কমার পর আবারও লাফিয়ে বেড়েছে সোনার দাম। প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিন সকাল ১০টা ১৫ মিনিট থেকেই সারা দেশে নতুন এই দাম কার্যকর হয়েছে।

কেন বাড়ল দাম

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় এবং অভ্যন্তরীণ চাহিদা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সোনার নতুন দরদাম:

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, এখন থেকে সোনার ভরি পড়বে:

* ২২ ক্যারেট (প্রতি ভরি): ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।

* ২১ ক্যারেট (প্রতি ভরি): ২ লাখ ৪৭ হাজার ১০২ টাকা।

* ১৮ ক্যারেট (প্রতি ভরি): ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা।

* সনাতন পদ্ধতির সোনা (প্রতি ভরি): ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।

উল্লেখ্য যে, অলঙ্কার কেনার ক্ষেত্রে এই মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে।

রুপার দামেও বড় বৃদ্ধি:

সোনার পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে রুপার দামও। প্রতি ভরিতে ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৭০৭ টাকা। একইভাবে ২১ ক্যারেট ৬ হাজার ৪১৫ টাকা এবং ১৮ ক্যারেট রুপার দাম ৫ হাজার ৪৯৩ টাকা করা হয়েছে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে এগিয়ে রয়েছে ব্রাজিল। খেলার ৩৫ মিনিট শেষ ...