ভিসা জটিলতা কমালো ভারত: খুশি বাংলাদেশি পর্যটকরা
নিজস্ব প্রতিবেদন: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি নাগরিকদের জন্য মেডিকেল ভিসা আরও সহজ করার সিদ্ধান্ত নিয়েছে। এই নতুন নিয়মটি আগামী রোববার (১০ আগস্ট) থেকে কার্যকর হবে। এই ঘোষণার পর ভারতের ব্যবসায়ীরা আবারও আশাবাদী হয়ে উঠেছেন।
গত বছরের ৫ আগস্টের পর থেকে ভিসানীতির জটিলতায় বাংলাদেশি পর্যটক ও চিকিৎসাপ্রার্থীর সংখ্যা অনেক কমে গিয়েছিল। এতে ভারতের বিভিন্ন শহরের ব্যবসায়ী, হাসপাতাল, হোটেল, পরিবহন ও খুচরা ব্যবসা খাতে বড় ধরনের ক্ষতি হয়েছিল।
এখন ভিসা সহজ করার ফলে ভারত আশা করছে, আবারও বহু সংখ্যক বাংলাদেশি পর্যটন, ব্যবসা ও চিকিৎসার জন্য ভারতে আসবেন। এর ফলে কলকাতার নিউমার্কেট, চেন্নাই, দিল্লি ও মুম্বাইয়ের ব্যবসায়িক খাতগুলো আবারও সচল হবে। দুই দেশের মানুষই ধর্ম, রাজনীতি ও হানাহানির ঊর্ধ্বে উঠে সম্পর্ককে আরও শক্তিশালী করার আশা প্রকাশ করেছে।
সোহাগ/
