সোহাগ আহমদে
সিনিয়র রিপোর্টার
সারা দেশের ভোটের ফলাফল সরাসরি: লাইভ আপডেট
নিজস্ব প্রতিবেদক: সারাদেশে আজ ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে এখন চলছে টানটান উত্তেজনার ভোট গণনা। প্রতিটি নির্বাচনী আসন থেকে প্রাপ্ত ভোটকেন্দ্রভিত্তিক বেসরকারি ফলাফল দ্রুততম সময়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
জামায়াতের নিজস্ব রেজাল্ট সিস্টেম
ভোটের ফলাফল দেখতে এখানে ক্লিক করুন-
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের নিজস্ব ‘ইলেকশন রেজাল্ট সিস্টেম’-এর মাধ্যমে সারা দেশের কেন্দ্রভিত্তিক ফলাফল সরাসরি আপডেট করা হচ্ছে। প্রতিটি ভোটকেন্দ্রে নিয়োজিত দায়িত্বশীলদের কাছ থেকে প্রিজাইডিং অফিসার কর্তৃক স্বাক্ষরিত ফলাফল শিট পাওয়া মাত্রই তা এই সিস্টেমে যুক্ত করা হচ্ছে। এর ফলে ভোটার ও সমর্থকরা কোনো ধরনের গুজব ছাড়াই নির্ভুল এবং সর্বশেষ আপডেট জানতে পারছেন।
ভোটের ফলাফল দেখতে এখানে ক্লিক করুন-
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রিজাইডিং অফিসাররা পোলিং এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা শুরু করেন। গণনার কাজ শেষ হলে কেন্দ্রভিত্তিক ফলাফল বিবরণী প্রস্তুত করা হয়। জামায়াতে ইসলামীর কর্মীরা সেই স্বাক্ষরিত তথ্যের ভিত্তিতেই তাদের এই ডিজিটাল পোর্টালে তথ্য আপডেট করছেন।
স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করার লক্ষ্যে জামায়াতের এই ডিজিটাল উদ্যোগটি ভোটারদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এর মাধ্যমে তারা নিজ নিজ আসনের ভোটকেন্দ্রগুলোতে কোন প্রার্থী কত ভোট পাচ্ছেন, তা মুহূর্তেই দেখে নিতে পারছেন।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ আগস্ট ২০২৬
- Bajaj Pulsar N160 4V: নতুন মডেলের ফিচারগুলো এক নজরে
- আজ দেশের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম
- ১২ আগস্ট দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
- সাত সপ্তাহের উচ্চতার পর কমল স্বর্ণের দাম
- এসএসসি ফলে বড় ধাক্কা, ২২৬ মাদ্রাসায় শূন্য পাস
- আজকের সকল দেশের টাকার রেট: ১১ আগস্ট ২০২৬
- স্মার্টফোনের ভিড়ে আবার জনপ্রিয় হচ্ছে ফিচার বাটুন ফোন, কেন বাড়ছে আগ্রহ
- দেশের বাজারে আজ এক ভরি স্বর্ণের দাম
- এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু আজ, জানুন নিয়ম
- নবম পে স্কেল: ৭ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি, নেতৃত্বে অর্থমন্ত্রী
- দুই দিনের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, বাড়তে পারে বৃষ্টি
- ৭,৫০০mAh ব্যাটারি নিয়ে বাজারে Redmi 17 5G ও 4G
- Redmi Note 17 রিভিউ: ব্যাটারিতে দুর্দান্ত, পারফরম্যান্সে পিছিয়ে
- ১২ আগস্ট বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চল থেকে
