| ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

বেতন ছাড়াও যেসব বিশেষ সুবিধা পাবেন নতুন সংসদ সদস্যরা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ১৪ ১৯:২২:০৬
বেতন ছাড়াও যেসব বিশেষ সুবিধা পাবেন নতুন সংসদ সদস্যরা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত গেজেট প্রকাশের মধ্য দিয়ে নতুন সংসদ গঠনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ২৯৭ জন নবনির্বাচিত সংসদ সদস্যের নাম গেজেট আকারে প্রকাশ করা হয়। নির্বাচিত এই জনপ্রতিনিধিরা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের সময় রাষ্ট্রীয় কোষাগার থেকে নির্দিষ্ট বেতন ও বিভিন্ন ধরণের আকর্ষণীয় ভাতা ও সুযোগ-সুবিধা পাবেন।

বাংলাদেশের সংসদ সদস্যদের এই সুযোগ-সুবিধাগুলো ‘মেম্বার অব পার্লামেন্ট (রিমিউনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) অর্ডার, ১৯৭৩’ অনুযায়ী নির্ধারিত হয়, যা সর্বশেষ ২০১৬ সালে সংশোধন করা হয়েছে।

আর্থিক সুবিধাসমূহ:

একজন সংসদ সদস্যের মাসিক মূল বেতন ৫৫ হাজার টাকা। তবে বেতনের বাইরেও রয়েছে দীর্ঘ ভাতার তালিকা:

* পরিবহন ভাতা: গাড়ি রক্ষণাবেক্ষণ, জ্বালানি ও চালকের বেতনের জন্য মাসে ৭০ হাজার টাকা।

* অফিস ও এলাকা পরিচালনা: নির্বাচনী এলাকা পরিচালনার জন্য ১২ হাজার ৫০০ টাকা এবং অফিস খরচের জন্য ১৫ হাজার টাকা।

* আপ্যায়ন ও বিবিধ: মাসিক আপ্যায়ন ভাতা ৫ হাজার টাকা, লন্ড্রি ভাতা ১ হাজার ৫০০ টাকা এবং বিবিধ খরচের জন্য ৬ হাজার টাকা বরাদ্দ থাকে।

* টেলিফোন সুবিধা: বাসভবনে সরকারি খরচে টেলিফোন সংযোগসহ মাসিক বিল বাবদ ৭ হাজার ৮০০ টাকা বরাদ্দ পাওয়া যায়।

গাড়ি আমদানিতে বিশেষ সুবিধা:

সংসদ সদস্যদের জন্য সবচেয়ে আলোচিত সুবিধা হলো শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ। তারা কোনো প্রকার শুল্ক, ভ্যাট বা কর ছাড়াই একটি ব্যক্তিগত গাড়ি, জিপ বা মাইক্রোবাস বিদেশ থেকে আনতে পারেন। পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হলে তারা পুনরায় একই সুবিধায় নতুন গাড়ি আমদানির সুযোগ পান।

ভ্রমণ ও আবাসন সুবিধা:

* ভ্রমণ ভাতা: সরকারি প্রয়োজনে বিমান, রেল বা নৌপথে ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ শ্রেণির ভাড়ার দেড় গুণ ভাতা পাওয়া যায়। এছাড়া অভ্যন্তরীণ ভ্রমণের জন্য বছরে ১ লাখ ২০ হাজার টাকা ভ্রমণ ভাতা বা ট্রাভেল পাস দেওয়া হয়।

* দৈনিক ভাতা: সংসদ অধিবেশন বা কমিটির বৈঠকে যোগ দিলে দৈনিক ৮০০ টাকা ভাতা এবং ২০০ টাকা যাতায়াত ভাতা দেওয়া হয়। এমনিতে দায়িত্বস্থলে অবস্থানের জন্য দৈনিক ৭৫০ টাকা ভাতা বরাদ্দ থাকে।

চিকিৎসা ও জীবন বীমা:

সংসদ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা সরকারি প্রথম শ্রেণির কর্মকর্তাদের সমমানের চিকিৎসা সুবিধা পান এবং মাসিক ৭০০ টাকা চিকিৎসা ভাতা দেওয়া হয়। এছাড়া দায়িত্ব পালনকালে কোনো দুর্ঘটনায় মৃত্যু বা পঙ্গুত্বের শিকার হলে ১০ লাখ টাকার বীমা সুবিধা কার্যকর হয়।

অন্যান্য সুবিধা:

সংসদ সদস্যরা বছরে ৫ লাখ টাকা পর্যন্ত একটি ঐচ্ছিক অনুদান তহবিল ব্যবহারের ক্ষমতা রাখেন। সবচেয়ে বড় বিষয় হলো, তারা রাষ্ট্রীয়ভাবে যেসব ভাতা পান, তার ওপর কোনো আয়কর দিতে হয় না।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...