| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সাড়ে ১৩ হাজার শিক্ষক নিয়োগ: ডিসেম্বরের মধ্যে

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২৩ ২০:২০:০৪
সাড়ে ১৩ হাজার শিক্ষক নিয়োগ: ডিসেম্বরের মধ্যে

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন শিক্ষক নিয়োগের জন্য একটি বড় সুখবর এসেছে। আগামী ডিসেম্বরের মধ্যেই সারাদেশে প্রায় সাড়ে ১৩ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।

শনিবার (২৩ আগস্ট) কিশোরগঞ্জে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “বর্তমানে সাড়ে ১৩ হাজার শিক্ষকের পদ শূন্য রয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগস্ট মাসের মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং ডিসেম্বরের মধ্যে নিয়োগ কার্যক্রম শেষ করা হবে।”

‘শিক্ষকদের বদলি সামাজিক ও রাজনৈতিক সমস্যা’

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার সভায় বলেন, দেশের হাওর, চরাঞ্চল বা প্রত্যন্ত এলাকার শিক্ষকরা প্রায়ই শহরে বদলি হতে চান। এটি একটি সামাজিক ও রাজনৈতিক সমস্যা, যা উপর থেকেই সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, নিয়ম অনুযায়ী যেখানেই পোস্টিং সেখানেই থাকা উচিত, কিন্তু তদবিরের কারণে পরিস্থিতি ভিন্ন।

আরও পড়ুন- ৪১ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

আরও পড়ুন- এমপিও শিক্ষকদের বেতন: নতুন নিয়মে বিল জমা পদ্ধতি

সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করা হয়েছে। একই গ্রেডে থাকা সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাদের গ্রেড উন্নয়নের বিষয়ে উপদেষ্টা বলেন, প্রশাসনিক চেইন অব কমান্ড ভেঙে যাবে বলে যে ধারণা করা হয়, তা সঠিক নয়। তিনি স্বীকার করেন যে কর্মকর্তাদেরও গ্রেড উন্নয়ন প্রয়োজন।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...