| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভারত-বাংলাদেশ হাইভোল্টেজ ম্যাচ শুরু, সরাসরি দেখুন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২২ ১৫:৩২:০৭
ভারত-বাংলাদেশ হাইভোল্টেজ ম্যাচ শুরু, সরাসরি দেখুন

নিজস্ব প্রতিবেদক: আজ (২২ আগস্ট) বিকেল ৩টায় শুরু হয়েছে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের অন্যতম হাইভোল্টেজ ম্যাচ। ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে শিরোপার অন্যতম দুই দাবিদার বাংলাদেশ ও ভারত।

বাংলাদেশের লক্ষ্য শিরোপা

বয়সভিত্তিক ফুটবলে বরাবরই নিজেদের শক্তিমত্তা দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা। সাতবারের সাফ চ্যাম্পিয়ন হিসেবে এই টুর্নামেন্টে তাদের লক্ষ্য এবার অনূর্ধ্ব-১৭ শিরোপা জয় করা। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারিয়ে বাংলাদেশ দল এরই মধ্যে টুর্নামেন্টে নিজেদের অবস্থান মজবুত করেছে। দলের কোচ জানিয়েছেন, দীর্ঘ অনুশীলন শেষে মেয়েরা আত্মবিশ্বাসী এবং এই ম্যাচেও তারা জয় তুলে নিতে বদ্ধপরিকর।

টুর্নামেন্টের ফরম্যাট ও লাইভ দেখার উপায়

এই টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল অংশ নিচ্ছে। ডাবল লিগ ফরম্যাটে প্রতিটি দল একে অপরের সঙ্গে দুবার করে খেলবে। এরপর সর্বোচ্চ পয়েন্টধারী দল হবে চ্যাম্পিয়ন। তাই আজকের ম্যাচটি উভয় দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ।

ফুটবলপ্রেমীরা ইউটিউবের “Sportzworkz” চ্যানেলে গিয়ে সরাসরি এই ম্যাচটি দেখতে পারেন। শুধু ইউটিউবে “Sportzworkz” লিখে সার্চ করলেই সব ম্যাচ লাইভ দেখা যাবে।

ভারতের বিপক্ষে আজকের ম্যাচের পর বাংলাদেশ দল তাদের পরবর্তী ম্যাচ খেলবে ২৪ আগস্ট।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...