হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হল বাংলাদেশের খেলা
নিজস্ব প্রতিবেদক: টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিফাইনালে ওঠার স্বপ্ন শেষ হলো বাংলাদেশ ‘এ’ দলের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে সিরিজ থেকে বিদায় নিলো নুরুল হাসান সোহানের দল।
সেমিফাইনালে খেলার সুযোগ ধরে রাখতে এই ম্যাচে জয়ের পাশাপাশি নেট রানরেটের কঠিন সমীকরণ মেলাতে হতো বাংলাদেশকে। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ‘এ’ দল। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১৭৫ রান। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন জিশান আলম।
১৭৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি ১৮.১ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়েই জয় তুলে নেয়। বাংলাদেশের বোলাররা তাদের আটকে রাখতে ব্যর্থ হয়।
আশা/
