| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

কত টাকা বিনিময়ে আর্জেন্টিনাকে আনছে ভারত

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২৩ ১৫:১৬:০৬
কত টাকা বিনিময়ে আর্জেন্টিনাকে আনছে ভারত

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ জল্পনা-কল্পনার পর অবশেষে ভারত সফরে আসার বিষয়টি নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দল। বিশাল অঙ্কের আর্থিক লেনদেন সংক্রান্ত জটিলতা কাটানোর পর আগামী নভেম্বরে কেরালায় একটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসির দল।

খরচ ১৮১ কোটি টাকা

আর্জেন্টিনাকে ভারতে আনতে সব মিলিয়ে খরচ হচ্ছে ১৩০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮১ কোটি টাকা। এই অর্থ পরিশোধ নিয়েই মূলত জটিলতা তৈরি হয়েছিল, যার ফলে সফরের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে সব শঙ্কা কাটিয়ে সম্প্রতি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এই সফরের কথা নিশ্চিত করেছে।

ম্যাচের সময়সূচি

এএফএ জানিয়েছে, চলতি বছরের নভেম্বরে ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা তিনটি প্রীতি ম্যাচ খেলবে। এর মধ্যে দুটি হবে আফ্রিকার অ্যাঙ্গোলায় এবং অন্যটি ভারতের কেরালায়। তবে কেরালায় মেসিদের প্রতিপক্ষ কে হবে, তা এখনও চূড়ান্ত করা হয়নি।

আরও পড়ুন- আর্জেন্টিনার মাটিতে শেষ ম্যাচ খেলবেন মেসি

আরও পড়ুন- বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করল আর্জেন্টিনা

উপমহাদেশে আর্জেন্টিনার বিশাল জনপ্রিয়তার কারণেই এই সফরের আলোচনা শুরু হয়েছিল। কেরালার ক্রীড়া মন্ত্রী ভি আব্দুরাহিমানের আমন্ত্রণে এএফএ এই সফরের ব্যাপারে রাজি হয়। কেরালা সরকার স্থানীয় সম্প্রচার প্রতিষ্ঠান ‘রিপোর্টার’-এর সঙ্গে চুক্তি করে এই বিশাল অঙ্কের আর্থিক লেনদেন সম্পন্ন করে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...