| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করল আর্জেন্টিনা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ১৮ ২২:৫৮:০১
বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করল আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদন: ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ দুই ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনি ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের জন্য অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের নিয়ে একটি শক্তিশালী দল তৈরি করেছেন। এই দলে যেমন আছেন লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্তিনেজের মতো তারকা, তেমনই ফিরে এসেছেন লিভারপুলের মিডফিল্ডার ম্যাক আলিস্টার।

তবে এই দল থেকে বাদ পড়েছেন তিন ডিফেন্ডার ভ্যালেন্টিন বারকো, কেভিন লোমোনাকো, মারিয়ানো ত্রইলো এবং দুই মিডফিল্ডার এনজো বারেনেচিয়া ও এনজো ফার্নান্দেজ।

নতুন মুখ ও প্রত্যাবর্তনের গল্প

দলে ফিরে এসেছেন লিভারপুল মিডফিল্ডার ম্যাক আলিস্টার, যিনি গত কয়েকটি ম্যাচের দলে ছিলেন না। এছাড়া, অভিষেকের অপেক্ষায় থাকা পালমেইরাস স্ট্রাইকার হোসে ম্যানুয়েল লোপেজ-কে প্রাথমিক দলে সুযোগ দিয়েছেন স্কালোনি। তরুণ মিডফিল্ডার অ্যালান ভারেলা ও ডিফেন্ডার জুলিও সোলার-ও এই দলে জায়গা করে নিয়েছেন।

আর্জেন্টিনা আগামী ৫ সেপ্টেম্বর নিজেদের মাঠে ভেনেজুয়েলার মুখোমুখি হবে এবং ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে খেলবে।

আর্জেন্টিনা প্রাথমিক দল:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।

ডিফেন্ডার: ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কাস আকুনিয়া, জুলিও সোলার, গঞ্জালো মন্টিয়েল।

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, নিকোলাস পাজ, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো দি পল, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, ক্লাদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তানতুনো, ভ্যালেন্টাইন কার্বোনি, অ্যালান ভারেলা, অ্যালিক্সেস ম্যাক আলস্টিার।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, নিকোলাস গঞ্জালেস, গিলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া, হোসে ম্যানুয়েল লোপেজ।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...