| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপ: বাংলাদেশের সম্ভব্য ১৫ সদস্যের স্কোয়াড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২১ ২১:৩০:০৫
এশিয়া কাপ: বাংলাদেশের সম্ভব্য ১৫ সদস্যের স্কোয়াড

নিজস্ব প্রতিবেদক: আসন্ন এশিয়া কাপ ২০২৫-এর জন্য এখনও আনুষ্ঠানিক স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ২২ আগস্টের মধ্যে আইসিসির কাছে তালিকা পাঠানোর নিয়ম থাকায় সম্ভাব্য দল নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে। ক্রিকেট মহলে গুঞ্জন, প্রাথমিক ২৫ জনের দল থেকে ১৫ জনের চূড়ান্ত স্কোয়াডে বেশ কিছু চমক থাকতে পারে, যার মধ্যে সবচেয়ে বড় নাম উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।

ফেরার গুঞ্জনে সোহান

লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা সোহান ঘরোয়া এবং ‘এ’ দলের হয়ে দারুণ পারফর্ম করে আবার নির্বাচকদের নজরে এসেছেন। তার ফেরা নিয়ে গুঞ্জন তীব্র হওয়ায় তিনি বলেন, "জাতীয় দলে খেলা সবসময়ই স্বপ্নের। সুযোগ পেলে সেরাটা দেওয়ার চেষ্টা করব।"

বাংলাদেশ দল এশিয়া কাপের আগে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি প্রস্তুতি সিরিজ খেলবে। অন্যদিকে, ভারত ও পাকিস্তান এরই মধ্যে তাদের স্কোয়াড ঘোষণা করায় বাংলাদেশের দল নিয়ে সমর্থকদের আগ্রহ আরও বেড়েছে।

বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড

বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এশিয়া কাপের জন্য বাংলাদেশের সম্ভাব্য ১৫ সদস্যের স্কোয়াড হতে পারে এমন:

* ওপেনার: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন।

* ওয়ান ডাউন: লিটন কুমার দাস।

* মিডল অর্ডার: তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক।

* উইকেটকিপার-ব্যাটসম্যান: নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন।

* স্পিনার: শেখ মেহেদী, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।

* পেসার: মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।

যদিও এটি সম্ভাব্য দল, তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বিসিবির নির্বাচক প্যানেল থেকে। এখন সবার নজর বিসিবির আনুষ্ঠানিক ঘোষণার দিকে, এবং যদি সত্যিই সোহান দলে সুযোগ পান, তাহলে মাঠে তার প্রত্যাবর্তন কেমন হয় তা দেখার অপেক্ষায় রয়েছেন সমর্থকরা।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...