| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

বঙ্গোপসাগর নতুন লঘুচাপ, টানা ৫ দিন বৃষ্টির আভাস

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২৪ ২২:০২:৩২
বঙ্গোপসাগর নতুন লঘুচাপ, টানা ৫ দিন বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে গত কয়েক দিনের বৃষ্টির দাপট এখনো চলছে। এর মধ্যেই নতুন করে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই লঘুচাপের প্রভাবে আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে।

ভারী বৃষ্টির পূর্বাভাস

* আগামী ৪৮ ঘণ্টা: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

* ২৫ আগস্ট (সোমবার): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এর মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে হতে পারে ভারী বর্ষণ।

* ২৬ আগস্ট (মঙ্গলবার): ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

* ২৮ আগস্ট (বৃহস্পতিবার): বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণের শঙ্কা রয়েছে।

* ২৯ আগস্ট (শুক্রবার): রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়ার বর্তমান অবস্থা

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে। গত ২৪ ঘণ্টায় নোয়াখালীর হাতিয়ায় দেশের সর্বোচ্চ ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম, মাইজদীকোর্ট, লক্ষ্মীপুর ও চাঁদপুরেও উল্লেখযোগ্য বৃষ্টি হয়েছে।

আরও পড়ুন- ধেয়ে আসছে ‘রেইনবেল্ট’: ১০ জেলায় বন্যার শঙ্কা

আরও পড়ুন- টানা বৃষ্টির পর সাগরে আবারও লঘুচাপের আভাস

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিনের শেষদিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে। তবে এই সময়ের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...