| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

টানা বৃষ্টির পর সাগরে আবারও লঘুচাপের আভাস

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২৪ ১০:০১:৪৫
টানা বৃষ্টির পর সাগরে আবারও লঘুচাপের আভাস

নিজস্ব প্রতিবেদক: টানা বৃষ্টির মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (রোববার) দেশের কয়েকটি বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

ভারী বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের ওপর সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

নতুন লঘুচাপের আভাস

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, সোমবার (২৫ আগস্ট) এর মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন এলাকায় আরও একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে। এই লঘুচাপের কারণে আগামী দিনগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে।

আরও পড়ুন- ধেয়ে আসছে ‘রেইনবেল্ট’: ১০ জেলায় বন্যার শঙ্কা

আরও পড়ুন- রাতের মধ্যেই ৯ জেলায় ঝড়, ৪ বন্দরে ৩ নম্বর সংকেত

এছাড়াও, আগামী সোমবার ও মঙ্গলবার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকবে এবং কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...