আয়শা সিদ্দিকা
সিনিয়র রিপোর্টার
ধেয়ে আসছে ‘রেইনবেল্ট’: ১০ জেলায় বন্যার শঙ্কা
নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে এবার বাংলাদেশের দিকে ধেয়ে আসছে একটি শক্তিশালী ‘রেইনবেল্ট’ বা বৃষ্টি বলয়। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এটি একটি অস্বাভাবিক বৃষ্টিপাতের ধারা, যার প্রভাবে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
যেসব এলাকায় প্রভাব পড়বে
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুযায়ী, এই রেইনবেল্টটি দেশের দক্ষিণ, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিমের উপকূলীয় জেলাগুলোতে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। আগামী ২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত দেশের প্রায় সব অঞ্চলে ধাপে ধাপে বৃষ্টিপাত হতে পারে।
* সর্বাধিক সক্রিয়: খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে এই বৃষ্টি বলয়টি সবচেয়ে বেশি সক্রিয় থাকবে।
* মাঝারি সক্রিয়: ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে মাঝারি ধরনের প্রভাব দেখা যেতে পারে।
* কম সক্রিয়: রাজশাহী ও রংপুর বিভাগে এর প্রভাব তুলনামূলকভাবে কম থাকতে পারে।
এই সময়ে স্থানভেদে ২০০ থেকে ২৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, যা নদ-নদীর পানি বাড়িয়ে দেবে। এর ফলে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব অঞ্চলের ১০ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
পাহাড় ধসের সতর্কতা
ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকা, বিশেষ করে বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলায় পাহাড় ধসের ঝুঁকি রয়েছে। রেইনবেল্টের প্রভাবে দেশের আকাশ বেশিরভাগ সময় আংশিক থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে।
আরও পড়ুন- ৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, সমুদ্রবন্দরে সংকেত
আরও পড়ুন- ফের বঙ্গোপসাগরে লঘুচাপ: আসছে ভারি বৃষ্টি
উল্লেখ্য, সম্প্রতি ভারত ও পাকিস্তানেও মেঘ ভাঙ্গা বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এই রেইনবেল্টটিও একই ধরনের বিপদ ডেকে আনতে পারে।
আয়শা সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
