| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

চোর ধরে টুপি পরিয়ে ইফতার করালেন শিক্ষার্থীরা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ২৩ ২১:০১:৫৬
চোর ধরে টুপি পরিয়ে ইফতার করালেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: চুরি করতে এসে ধরা পড়ার পর মারধর নয়, বরং চোরকে টুপি পরিয়ে ইফতার করালেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। এমনকি চোরের আবদার মেটাতে ইফতারের মুড়িতে মেশানো হয় জিলাপিও। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে।

ঘটনাটি ঘটে রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রাবাসে। এক যুবক চুরি করতে এসে ছাত্রদের হাতে ধরা পড়ে। তবে ছাত্ররা তাকে কোনো প্রকার আঘাত না করে বরং তার মাথায় একটি নামাজের টুপি পরিয়ে দেয়। এরপর তাকে দিয়ে কোরআন তেলাওয়াত করানো হয় এবং শর্ত দেওয়া হয় যে, নির্ভুলভাবে তেলাওয়াত করতে পারলে তাকে ছেড়ে দেওয়া হবে। যুবকটি নিজের চুরির চেষ্টার কথা স্বীকার করে নেয়।

ইফতারের সময় হলে শিক্ষার্থীরা ওই যুবককে সাথে নিয়েই ইফতারে বসেন। তার কাছে ইফতারে কী পছন্দ জানতে চাইলে সে জিলাপির কথা বলে। পরে ছাত্রদের কেউ একজন জিলাপি কিনে আনলে তার পছন্দমতো মুড়ির সাথে জিলাপি মিশিয়ে তাকে খাওয়ানো হয়।

ভাইরাল ভিডিওতে ছাত্রদের বলতে শোনা যায়, আমরা সাধারণত মুড়িতে জিলাপি মিশিয়ে খাই না, কিন্তু তোমার ইচ্ছে হয়েছে বলে আজ আমরাও জিলাপি মিশিয়ে খাচ্ছি। ওই যুবক জানায়, অন্য কোথাও ধরা পড়লে তার কপালে ভয়ংকর কিছু জুটত, কিন্তু এখানে ছাত্ররা তাকে ভালো হওয়ার সুযোগ করে দিচ্ছে।

ইফতারের পর যুবকটিকে সেনাবাহিনীর হেফাজতে দেওয়া হয়। খবর পেয়ে সেখানে তার মা উপস্থিত হয়ে জানান, ছেলেটি মাদকাসক্ত এবং মাত্র তিন দিন আগেই মাদকের মামলা খেটে জেল থেকে ছাড়া পেয়েছে। পরে তার মায়ের বিশেষ অনুরোধে শিক্ষার্থীরা ছেলেটিকে ক্ষমা করে দেয়।

সেলিম/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...