আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের সূচি প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: আসন্ন এশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এই সিরিজে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
| সিরিজ | ম্যাচ | তারিখ |
|---|---|---|
| টি–টোয়েন্টি সিরিজ | প্রথম টি–টোয়েন্টি | ২ অক্টোবর, ২০২৫ |
| দ্বিতীয় টি–টোয়েন্টি | ৩ অক্টোবর, ২০২৫ | |
| তৃতীয় টি–টোয়েন্টি | ৫ অক্টোবর, ২০২৫ | |
| ওয়ানডে সিরিজ | প্রথম ওয়ানডে | ৮ অক্টোবর, ২০২৫ |
| দ্বিতীয় ওয়ানডে | ১১ অক্টোবর, ২০২৫ | |
| তৃতীয় ওয়ানডে | ১৪ অক্টোবর, ২০২৫ |
এই সিরিজ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান। তিনি বলেন, 'আমরা এই সিরিজে বাংলাদেশকে স্বাগত জানাতে পেরে গর্বিত।
অন্যদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এই সফরকে 'প্রতিযোগিতামূলক ও রোমাঞ্চকর' বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এশিয়া কাপের পর এই সিরিজটি বাংলাদেশের জন্য মূল্যবান প্রস্তুতির সুযোগ তৈরি করবে। দুই বোর্ডই এই সিরিজ আয়োজনের জন্য একে অপরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
সোহাগ/
