ঈদে মিলাদুন্নবীর তারিখ জানা গেল
নিজস্ব প্রতিবেদক: পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেশের আকাশে দেখা না যাওয়ায়, আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
যেভাবে তারিখ নির্ধারিত হলো
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তারিখ নির্ধারণ করতে রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।
আজ চাঁদ দেখা না যাওয়ায় সফর মাস ৩০ দিনে পূর্ণ হয়েছে। সে অনুযায়ী, আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) ১২ রবিউল আউয়াল হিসেবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন- ২০২৬ সালে রোজা কবে শুরু হবে
উল্লেখ্য, প্রতি বছর ১২ রবিউল আউয়াল মহানবি হযরত মুহম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস স্মরণে এই দিনটি পালিত হয়। এই দিনে বাংলাদেশে সরকারি ছুটি থাকে।
রাকিব/
