| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, যেভাবে দেখবেন

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২০ ২২:৪৪:৩৩
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদন: ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) রাতে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।

যেভাবে ফলাফল জানা যাবে

শিক্ষার্থীরা দুইটি পদ্ধতিতে তাদের ফলাফল দেখতে পারবে:

১. অনলাইন: ভর্তির নির্দিষ্ট ওয়েবসাইট (www.xiclassadmission.gov.bd)-এ গিয়ে শিক্ষার্থীরা নিজেদের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফলাফল জানতে পারবে।

২. এসএমএস: আবেদনের সময় দেওয়া মোবাইল ফোন নম্বরেও এসএমএসের মাধ্যমে ফলাফল পাঠানো হচ্ছে।

মনোনীত হলে যা করতে হবে

যেসব শিক্ষার্থী প্রথম ধাপে কোনো কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে, তাদের অবশ্যই নির্ধারিত ফি জমা দিয়ে নির্বাচন নিশ্চায়ন করতে হবে। নিশ্চায়ন ফি বাবদ ৩৩৫ টাকা বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবা (বিকাশ, রকেট, নগদ, উপায় ইত্যাদি) এবং অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করা যাবে। ফি জমা দেওয়ার বিস্তারিত নির্দেশনা ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরও পড়ুন- একাদশে ভর্তি: দ্বিতীয় ধাপে কলেজ পেতে যা করবেন

আরও পড়ুন-একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল আজ, দেখবেন যেভাবে

উল্লেখ্য, এবারের প্রথম ধাপে ১০ লাখ ৭৩ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী আবেদন করেছিল। এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ১৩ লাখ ৮ হাজার ২১৮ জন শিক্ষার্থীর মধ্যে প্রায় ১ লাখ ৩০ হাজার শিক্ষার্থী প্রথম ধাপে আবেদন করেনি।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...