| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশিদের জন্য চরম দু:সংবাদ ভিসা বন্ধ করল

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ০৫ ০৭:৪৮:৪৫
বাংলাদেশিদের জন্য চরম দু:সংবাদ ভিসা বন্ধ করল

কানাডা সরকার স্থায়ী বাসিন্দা (PR) হিসেবে বাবা-মা এবং দাদা-দাদিকে স্পন্সর করার আবেদন গ্রহণ বন্ধ করেছে। ২০২৪ সালের শুরুতে প্যারেন্ট অ্যান্ড গ্র্যান্ডপ্যারেন্টস স্পন্সরশিপ (PGP) প্রোগ্রামের আওতায় আর কোনো নতুন আবেদন নেওয়া হবে না বলে জানিয়েছে কানাডার অভিবাসন, উদ্বাস্তু ও নাগরিকত্ব বিষয়ক বিভাগ (IRCC)।

গত শুক্রবার IRCC থেকে জানানো হয়, নতুন কোনো আবেদন নেওয়া হবে না। তবে ইতোমধ্যে যেসব আবেদন জমা পড়েছে, সেগুলো দ্রুত নিষ্পত্তি করা হবে।

IRCC আরও জানায়, ২০২৪ সালে যাঁরা PGP প্রোগ্রামের জন্য আবেদন করেছেন, তাঁদের আবেদন প্রক্রিয়া চালু থাকবে। তবে নতুন আবেদনকারীরা চাইলে সুপার ভিসার সুবিধার আওতায় আত্মীয়স্বজনকে কানাডায় আনতে পারবেন। এই ভিসার মাধ্যমে কেউ একটানা পাঁচ বছর কানাডায় থাকার সুযোগ পাবেন।

২০২৫ সালে অভিবাসনের সংখ্যা ২০ শতাংশ কমানোর লক্ষ্যে কানাডা সরকার PR সুবিধা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। এরই প্রভাবে PGP প্রোগ্রামের নতুন আবেদন বন্ধ হয়েছে। এ বছরের জন্য আগে থেকে করা আবেদনগুলোর মধ্যে ২৪,৫০০ জনকে স্থায়ী বসবাসের অনুমতি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কানাডার এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশি ও ভারতীয় অনেক পরিবার অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। এই নিষেধাজ্ঞা কতদিন কার্যকর থাকবে তা এখনও স্পষ্ট নয়। তবে এটি পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, এই নিষেধাজ্ঞা ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...