| ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হল ব্রাজিল প্যারাগুয়ে ম্যাচ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ১১ ১০:২৮:৫৭
হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হল ব্রাজিল প্যারাগুয়ে ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় দলের হয়ে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের জার্সিতে যেমন ঝলমলে পারফরম্যান্স, ব্রাজিলের হয়ে তেমন কিছুই দেখাতে পারছিলেন না এতদিন। তবে এবার যেন দৃশ্যপট বদলেছে। ক্লাব ফুটবলের গুরু কার্লো আনচেলত্তিকে সঙ্গে নিয়েই যেন জাতীয় দলেও জ্বলে উঠলেন ভিনি!

বুধবার ভোরে ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিল পেয়েছে ১-০ গোলের কষ্টার্জিত জয়। ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি আসে প্রথমার্ধের শেষ মুহূর্তে, ৪৪ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের পা থেকে।

ব্রাজিল সমর্থকদের জন্য জয়টা কিছুটা স্বস্তির হলেও পারফরম্যান্স ছিল মিশ্র। কারণ, ফিফা র‍্যাঙ্কিংয়ের ৪৮ নম্বরে থাকা প্যারাগুয়ের বিপক্ষে এমন জয়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারছে না কেউই।

রিয়াল মাদ্রিদে আনচেলত্তির অধীনে নিজেকে বিশ্বমানের তারকায় পরিণত করেছিলেন ভিনিসিয়ুস। এবার সেই কোচকেই ব্রাজিলের ডাগআউটে পেয়ে যেন আরও উজ্জ্বল হলেন জাতীয় দলের জার্সিতেও। প্যারাগুয়ের বিপক্ষে তাঁর গোলেই নতুন কোচের যাত্রা শুরু হলো জয় দিয়ে।

ম্যাচের শুরুর থেকেই আগ্রাসী ভঙ্গিতে খেলেছে ব্রাজিল। রাফিনিয়া, কুনহা ও ভিনিসিয়ুসের দৌড়ঝাঁপে দিশেহারা হয়ে পড়ে প্যারাগুয়ে রক্ষণভাগ। ২২ থেকে ২৮ মিনিটের মধ্যে অন্তত তিনটি নিশ্চিত সুযোগ নষ্ট করে ব্রাজিল। তবে কুনহার দারুণ এক কাটব্যাক পাস থেকে শেষ পর্যন্ত ভিনিসিয়ুস গোল করতে ভুল করেননি। গোলের সময় প্যারাগুয়ের একাধিক ডিফেন্ডার তাঁকে ঠেকাতে চাইলেও, দক্ষতার সঙ্গে বল জালে ঠেলে দেন এই তরুণ তারকা।

বিরতির পর বলের নিয়ন্ত্রণে ছিল ব্রাজিল, কিন্তু গোলের সুযোগ তৈরিতে ছিল কিছুটা খরা। বরং প্যারাগুয়ে দুই দফায় বিপজ্জনক কাউন্টার অ্যাটাকে ব্রাজিল রক্ষণের পরীক্ষাও নেয়। ৬০ মিনিটে সানাব্রিয়ার শট ঠেকান গোলরক্ষক অ্যালিসন। এরপর ৭২ মিনিটে আলোনসোর হেড অল্পের জন্য বাইরে যায়।

শেষদিকে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি ব্রাজিল। স্ট্রাইকারদের ব্যর্থতা স্পষ্ট হলেও শেষ পর্যন্ত ১-০ ব্যবধানেই ম্যাচের ফয়সালা হয়।

এই জয়ের মাধ্যমে দক্ষিণ আমেরিকান (কনমেবল) অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে তৃতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল। ১৬ ম্যাচে তাদের সংগ্রহ ২৫ পয়েন্ট। ফলে পরবর্তী বিশ্বকাপে জায়গা নিশ্চিত করল সেলেসাওরা।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...