| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পঞ্চপাণ্ডব ছাড়াই আজ মাঠে নামবে বাংলাদেশ, দেখে নিন সম্ভাব্য একাদশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ০২ ১১:৩১:৩৭
পঞ্চপাণ্ডব ছাড়াই আজ মাঠে নামবে বাংলাদেশ, দেখে নিন সম্ভাব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে হতাশাজনক পারফরম্যান্সের পর এবার ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগাররা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই নিজেদের নতুন যুগের সূচনা করতে যাচ্ছে বাংলাদেশ। যেখানে থাকবে না 'পঞ্চপাণ্ডব'—মুশফিক, মাহমুদউল্লাহ, সাকিব, তামিম ও রিয়াদ কেউই নেই একাদশে। তাই একরকম ভিন্ন চেহারার দল নিয়েই মাঠে নামবে মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ।

বুধবার, ২ জুলাই কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। আগেই জানা গেছে, চ্যাম্পিয়ন্স ট্রফির ওয়ানডে স্কোয়াড থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন মুশফিক ও মাহমুদউল্লাহ। ফলে একাদশে বড় পরিবর্তন প্রায় নিশ্চিত।

ওপেনিংয়ে দেখা যেতে পারে তরুণ তানজিদ হাসান তামিম ও অভিজ্ঞ লিটন কুমার দাসকে। তিনে ব্যাট করবেন সদ্য নেতৃত্ব ছাড়া নাজমুল হোসেন শান্ত। চারে নিশ্চিতভাবেই থাকছেন ফর্মে থাকা তাওহীদ হৃদয়। পাঁচ নম্বরে দেখা যেতে পারে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে। ফিনিশারের ভূমিকায় মাহমুদউল্লাহর জায়গায় অভিষেক হতে পারে উইকেটকিপার ব্যাটার জাকের আলীর।

স্পিন আক্রমণে মিরাজের সঙ্গী হবেন রিশাদ হোসেন। প্রেমাদাসার স্পিন-সহায়ক উইকেট বিবেচনায় দলে আরেকজন স্পিনার হিসেবে থাকতে পারেন তানভীর ইসলাম।

পেস বোলিং বিভাগে নেতৃত্বে থাকবেন তাসকিন আহমেদ। তার সঙ্গে নতুন উদীয়মান তানজিম সাকিব ও অভিজ্ঞ মোস্তাফিজুর রহমান থাকছেন নিশ্চিতভাবেই।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...