| ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

ডা. তাসনিম জারা: রাজবাড়ী আমার শ্বশুরবাড়ি, আমারও বাড়ি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ১৫ ২১:৪৫:৪৩
ডা. তাসনিম জারা: রাজবাড়ী আমার শ্বশুরবাড়ি, আমারও বাড়ি

নিজস্ব প্রতিবেদন: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) 'দেশ গড়তে পদযাত্রা' কর্মসূচিতে রাজবাড়ীবাসীকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। আগামী ১৭ জুলাই রাজবাড়ীতে অনুষ্ঠিতব্য এই পদযাত্রা নিয়ে মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে তিনি ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন।

নিজের পোস্টে ডা. তাসনিম জারা লিখেছেন, "রাজবাড়ী আমার শ্বশুরবাড়ি, মানে আমারও বাড়ি। ঢাকার পরে এখানেই আমার সবচেয়ে বেশি স্মৃতি জমে আছে। পদ্মায় নৌকায় করে ইলিশ কিনেছি, বরাট বাজার থেকে গুদারবাজার ঘুরেছি মোটরসাইকেলে, দৌলতদিয়া থেকে কিনেছি নদীর টাটকা মাছ। নির্মল মিষ্টান্ন ভাণ্ডারের চমচম এখনও ভুলতে পারি না।"

তিনি আরও যোগ করেন, "এবার ফিরছি আরেক রকম ভালোবাসা নিয়ে। জুলাই অভ্যুত্থানের নেতাদের সাথে নিয়ে। আগামী ১৭ জুলাই, বিকেল ৩টায় আমাদের পদযাত্রা পৌঁছাবে রাজবাড়ী রেলগেটে।"

ডা. জারা তার পোস্টে আরও উল্লেখ করেন, "জুলাইয়ের ১ তারিখ থেকে আমরা হাঁটছি। দেশের নানা প্রান্ত ঘুরে দেখেছি। এই দেশ কতো দয়ালু, কতটা সম্ভাবনাময়, প্রতিটি দিন তা নতুন করে মনে হচ্ছে। রাজবাড়িতেও আমরা আপনাদের জন্য অপেক্ষা করব।" এই পদযাত্রায় 'জুলাই বিপ্লবের' নেতৃত্ব দেওয়া নেতা নাহিদ, হাসনাত, সারজিস, নাসির, আখতারসহ অনেকেই উপস্থিত থাকবেন বলেও তিনি জানান। তিনি রাজবাড়ীবাসীকে সময় করে এসে পদযাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে, এনসিপির এই পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে রাজবাড়ীতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। পদযাত্রাকে ঘিরে জেলার প্রতিটি উপজেলায় মাইকিং, পোস্টার সাঁটানো এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: AFC U20 এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী উজবেকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ...

৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচেই হার দিয়ে অভিযান শুরু করেছে ...